আগামী ১ জুন কলকাতায় লোকসভা নির্বাচন। তার আগে আগেই অস্ত্র উদ্ধার হল কলকাতায়। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ এক ব্যক্তিকে উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি লিলুয়া রেল কলোনি এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?



আব্দুলের কাছ থেকে ছটি দেশি বন্দুক এবং ১০০টি ৮ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আব্দুল মাজিদ নামে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে বিএন সরকার সরণি, বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে , কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বউবাজার এলাকায় সাদা পোশাকে মোতায়েন থাকে। সন্দেহজনকভাবে আব্দুল মাজিদকে এলাকায় ইতঃস্তত ঘুরতে দেখেই সন্দেহ হয়। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। মাজিদকে গিয়ে প্রথম জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় চলে তল্লাশি।


নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

উদ্ধার হয় বিপুল অস্ত্র। তার কাছে একটি ব্যাগে লুকনো ছিল আগ্নেয়াস্ত্র। এদিকে কলকাতায় ভোটের আগে এহেন অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। কোথা থেকে এত অস্ত্র এল, কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



