কবি সুভাষ এবং দমদম, এতদিন উত্তর দক্ষিণ মেট্রো অথবা মেট্রোর ব্লু লাইনে দু প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ত রাত ৯.৪০ মিনিটে৷ কিন্তু আরও বেশি রাতে মেট্রো না থাকায় অসুবিধায় পড়তেন অনেকেই৷ বেশি রাতে মেট্রো পরিষেবা চালু রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনেক দিন ধরেই অনুরোধ আসছিল যাত্রীদের পক্ষ থেকে৷
আরও পড়ুন: ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন ল্যাঙ্গার

আর তাই কলকাতায় মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এখন থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো। শুক্রবার অর্থাৎ আজ থেকে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই বিশেষ মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শুক্রবার এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,
এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?

ব্লু লাইনে শুক্রবার অর্থাৎ ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ এই মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। বলার অপেক্ষা রাখে না, কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন রাতের দিকে অফিস ফেরত নিত্যযাত্রীরা।




