ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন ল্যাঙ্গার

Justin Langer: ল্যাঙ্গার জানিয়েছেন ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে তিনি আলোচনা করেছিলেন রাহুলের সাথে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত মাসেই ভারতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ। সেই জায়গায় দায়িত্ব নেবেন কে? কোচ হতে চাইছেন না রিকি পন্টিং এবং অ্যান্ডি ফ্লাওয়ার। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে।

আরও পড়ুন: রোহিতদের কোচ হবার প্রস্তাব দিয়েছে BCCI, কী বললেন রিকি পন্টিং

langer1

তার পর ক্রিকেট উপদেষ্টা কমিটি বেছে নেবে ভারতের পরবর্তী কোচ। এইসবের মধ্যেই শোনা যাচ্ছে মেন ইন ব্লুর কোচ হতে খুবই আগ্রহী ছিলেন প্রাক্তন অজি তারকা জাস্টিন ল্যাঙ্গার। কিন্তু সম্প্রতি একটি পডকাস্টে ল্যাঙ্গার জানান, এই মুহূর্তে মেন ইন ব্লুর কোচ হওয়া সম্ভব নয়।

langer2

কারণ চার বছর ধরে অস্ট্রেলিয়ার কোচ থাকার পর তিনি বুঝেছেন, জাতীয় দলের কোচিং করা খুবই চাপের। তবে ল্যাঙ্গারের এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে রয়েছেন কে এল রাহুল। কি ভাবে? ল্যাঙ্গার জানিয়েছেন ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে তিনি আলোচনা করেছিলেন রাহুলের সাথে।

ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন ল্যাঙ্গার

langer3

রাহুল তাঁকে জানান, যদি আইপিএলে কোচিংয়ের সঙ্গে তুলনা করতে হয় তাহলে জাতীয় দলের কোচ হওয়া ১০০০ গুণ বেশি চাপের। সেই সঙ্গে রয়েছে ক্রিকেট নিয়ে রাজনীতি”। ল্যাঙ্গারের কথায় আমার মনে হয়, রাহুলের এই পরামর্শ খুবই উপকারী। আপাতত ভারতের কোচ হতে চাই না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন