Udayan Guha: জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর, ফের তোলপাড় রাজ্য রাজনীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্য জুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে। শাসক দলের একের পর এক নেতাদের যখন প্রতিদিন নাম জড়াচ্ছে, তখন পাল্টা যুক্তি দিতে নেমে পূর্বসূরী বাম আমলের কথা তুলে ধরছেন শাসক দল তৃণমূলের নেতারা। এরই মধ্যে জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর। অভিযোগ, এক সিপি(আই)এম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ CV Ananda Bose: রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, হাওড়া নিয়ে মন্তব্য রাজ্যপালের

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কথায়, জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল, ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে চান্স পাননি, তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করে আজ ডাক্তার হয়েছেন। তিনি ডাক্তারি পাশ করেছেন জ্যোতিবাবুর কোটায়।

EcYXpz4VcAAsiNE 1594213290
জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর, ডাক্তারিতে বেনিয়মের অভিযোগ 

এর আগে বাম আমলের দুর্নীতির কথা বলতে গিয়ে নিজের বাবার কথাও উল্লেখ করেছেন উদয়ন গুহ। তিনি বলেন, আমার বাবার সামনে বসে তালিকা তৈরি হত। সেই তালিকাকে এনডোর্স করে দিত বাবা। সেই তালিকায় যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ দেওয়া হত। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথাও শোনা গেল তাঁর মুখে।

জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর, ডাক্তারিতে বেনিয়মের অভিযোগ 

udayan guha
জ্যোতি বসুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী উদয়ন গুহর, ডাক্তারিতে বেনিয়মের অভিযোগ 

উদয়নের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া মিলেছে বামেদের তরফেও। তাঁদের কথায়, তৃণমূল দলটাই দুর্নীতিতে ডুবে রয়েছে। ইডি-সিবিআই যেখানে হানা দিচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এখন জ্যোতিবাবুর মতো মহান জননেতা, শুধু বাংলা নয়, গোটা ভারতের মানুষ জ্যোতিবাবুকে শ্রদ্ধা করেন। তাই কোন চুনোপুঁটি কী মন্তব্য করলেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত