করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতেই ঘুম ছুটেছে গোটা বিশ্বের। ভারতের কোটি কোটি মানুষ অ্যাস্টাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। তাঁরা এখন আতঙ্কে।
আরও পড়ুন:মরণোত্তর ভারতরত্নে সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও, ঘোষণা মোদির



এরকম এক পরিস্থিতিতে গোট বিশ্ব থেকে করোনা টিকা তুলে নিচ্ছে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্টাজেনেকা। এই তালিকায় রয়েছে ভারতের কোভিশিল্ড ভ্যাকসিনও। বাণিজ্যিক কারণেই ওই টিকা তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ওই ব্রিটিশ কোম্পানির তরফে।

সংস্থার দাবি, বিশ্ব বাজারে বর্তমানে এর চাহিদা কমে যাওয়ায় সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে এই টিকা। এর সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্পর্ক নেই। সূত্রের খবর, বাজার থেকে টিকা তুলে নেওয়ার জন্য গত ৫ মে আবেদন জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।


মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

এর পর ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা এবং ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানানো হয়েছে।







