CV Ananda Bose: রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, হাওড়া নিয়ে মন্তব্য রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবারের পর শনিবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে হাওড়ার শিবপুরের পরিস্থিতি। রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে। শনিবার বাগডোগরা যাওয়ার আগে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, পরিস্থিতির দিকে পুলিশ নজর রাখছে। রাজভবনেও আলাদা সেল তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: কবিগুরু আজ কাঁদছেন, নিয়োগ দুর্নীতি আদালতে মন্তব্য ইডির

বৃহস্পতিবারের পর থেকে কার্যত রণক্ষেত্র আকার নিয়েছিল হাওড়ার শিবপুর। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এরপরেই স্বরাষ্ট্রসচিব ভিপি গোপালিকার কাছ থেকে হাওড়ার পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেন সিভি আনন্দ বোস। পরে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, কেউ যদি ভেবে থাকেন মানুষকে বোকা বানাতে হিংসার আশ্রয় নেবেন, তা হলে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। অপরাধীদের বিরুদ্ধে বাংলা একজোট হয়ে দাঁড়িয়েছে। সংঘর্ষ পাকানো এবং প্ররোচনা সৃষ্টিকারীদের তা বোঝানো হবে।

CV Ananda Bose 770x435 1
রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, মন্তব্য রাজ্যপালের

শনিবার বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জানান, দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই দিকেও নজর রাখা হবে।

রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, মন্তব্য রাজ্যপালের

1675318393 anand
রাজভবনে বিশেষ সেল তৈরি করে কড়া নজরদারি চালানো হচ্ছে, মন্তব্য রাজ্যপালের

ঘটনার পর থেকে এখনও থমথমে একাধিক এলাকা। জারি ১৪৪ ধারা। ঘটনার তদন্ত করছে সিআইডি। কোথাও যাতে কোনও জমায়েত যাতে না হয়, সেজন্য মাইকিংয়ে প্রচার চালানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন