ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

Md Selim: হাতে ব্যাট তুলে নিয়ে খোশমেজাজে কিছুক্ষণ ক্রিকেট খেললেন তিনি। আর বলা বাহুল্য, বেশ চালিয়েই খেললেন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের দিন সারাক্ষণ বুথে বুথে ছিল তাঁর কড়া নজর। হাতেনাতে ধরেছেন ‘ভুয়ো’ এজেন্টকে। বচসায় জড়িয়েছেন তৃণমূল কর্মীদের সঙ্গে। অবশেষে কিছুটা হাসিমুখেই দেখা গেল মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে। হাতে ব্যাট তুলে নিয়ে খোশমেজাজে কিছুক্ষণ ক্রিকেট খেললেন তিনি। আর বলা বাহুল্য, বেশ চালিয়েই খেললেন!

আরও পড়ুন: হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

ক্রিকেট খেলার বিষয়ে মহম্মদ সেলিম জানালেন, ‘‘তৃণমূল আর মাঠে নেই। মানুষের রায়ে গণতান্ত্রিক ভাবে ওরা বাতিল হবে, এটা বুঝে গিয়েছে। ওদের ভোট কারচুপির খেলা শেষ। তাই আমরাই একটু খেলছি।’’ পাল্টা তৃণমূলের বিদায়ী সাংসদ আবু তাহের খান সেলিমকে কটাক্ষ করে বলেন, ‘‘সেলিম সাহেব একটু বেশিই খেলে ফেললেন। গণতান্ত্রিক ব্যবস্থায় গুন্ডাগিরির কোনও জায়গা নেই।’’

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!
ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

প্রসঙ্গত, ভোটের দিন সকাল থেকেই ‘অ্যাক্টিভ’ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক। এবার তিনি কেন্দ্র বদলে মুর্শিদাবাদে এসেছেন। লড়াই কঠিন। কিন্তু অপরিচিত পিচে একাবারেই রক্ষণাত্মক ভঙ্গিতে নেই তিনি। বারংবার বচসায় জড়িয়েছেন। নির্বাচন কমিশনে একগুচ্ছ অভিযোগ দায়ের করেছেন।

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

আজ, ৭মে, দেশের মোট ৯৩টি কেন্দ্রে তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে রাজ্যের চার কেন্দ্র। মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মোট ১০টি রাজ্য ও দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

হাইভোল্টেজ মুর্শিদাবাদ কেন্দ্রে লড়াই ত্রিমুখী। একদিকে, তৃণমূলের বিদায়ী সাংসদ আবু তাহের খান, অন্যদিকে, বিজেপির গৌরী শঙ্কর ঘোষ এবং সঙ্গে লড়াইয়ে সিপিআইএম-এর মহম্মদ সেলিম। দুপুর ৩টে পর্যন্ত বাংলার চার কেন্দ্রে মোট ভোটদানের হার ৬৩.১১ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়ে ৬৫.৪০ শতাংশ। ভোটদানের নিরিখে দুপুর ৩টে পর্যন্ত এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর