একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যায়, এক যুগলকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। এই ঘটনা যদিও ঘটেছে ২৮ জুন। এরপর জানা যায়, সেই ব্যক্তি তৃণমূল নেতা। তাঁর নাম তাজমুল ওরফে জেসিবি!
জেসিবির গ্রেফতারের পর থেকেই আতঙ্কে দিন কাটে ওই নির্যাতিতার পরিবার ও গ্রামের মানুষদের। কারণ ভিডিও ভাইরালের পর থেকেই ওই ভিডিও ছড়িয়ে পড়ার সূত্র খুঁজতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জেসিবির ভাই আলমগীরের দল বল।
নির্বাচনের ফলপ্রকাশের পর কলকাতা আসেন সীতারাম ইয়েচুরি। তখন যদিও বলেন, "বাংলায় আমরা নতুনরকমের পার্টি পেয়েছি। ফল খারাপ হলেও এখানে প্রচার খুব ভাল হয়েছে।" সেই কথাই বদলে গেল কয়েক সপ্তাহে।
যদিও সব খারাপের মধ্যে একটা ভাল খবরও আছে। ২০১৯ লোকসভায় কোন আসন না পাওয়া বাম- এগিয়ে ছিলনা কোন বিধানসভা আসনেও। শূন্য ছিল ২০২১ বিধানসভাতেও। এইবার কিন্তু সেই শূন্য সংখ্যা ১ এ গিয়ে পৌঁছেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানিনগর বিধানসভা আসনে সব থেকে বেশি ভোট পেয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। অর্থাৎ বিধানসভার নিরিখে এই আসনে জয়ী সিপিআইএম।
সেলিমের কথায়, "আমি হেরে গিয়েছি বা অন্যান্যরা হেরে গিয়েছেন আমি তো স্বীকার করে নিচ্ছি। সেই বিজেপি তৃণমূলের বাইনারী ফিরিয়ে আনা হয়েছিল। সেখানেই লাভবান হয়েছে তৃণমূল।"
ফলাফল আগামীকাল অর্থাৎ ৪ জুন। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। অথচ তার ১০-১২ ঘন্টা আগেই বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য ওয়েবসাইট উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম!