চোপড়াকাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে FIR নির্যাতিতার

জেসিবির গ্রেফতারের পর থেকেই আতঙ্কে দিন কাটে ওই নির্যাতিতার পরিবার ও গ্রামের মানুষদের। কারণ ভিডিও ভাইরালের পর থেকেই ওই ভিডিও ছড়িয়ে পড়ার সূত্র খুঁজতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জেসিবির ভাই আলমগীরের দল বল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চোপড়াকাণ্ডে এবার নয়া মোড়। ভাইরাল হওয়া ভিডিওর প্রতিবাদ জানিয়ে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই মহিলা । ৩০ শে জুন এফআইআর দায়ের হয় এরপর এফআইআর এর ঐ নথি প্রকাশ্যে আসতেই রীতিমতো পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, অমিত মালব্য এবং মহম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্ট ৬৬এ/৬৬ই/ এবং ৬৭ এ ধারায় মামলা করেছে পুলিশ।

প্রসঙ্গত, চোপড়ায় রাস্তায় ফেলে ওই মহিলা ও তার পুরুষঙ্গিকে মারধর করার ভিডিও ছড়িয়ে পড়তেই ওই ঘটনার মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেফতার করে পুলিশ। ভিডিওয় দেখা যায় ওই মহিলা ও পুরুষ সঙ্গীকে রাস্তায় ফেলে কঞ্চি দিয়ে ব্যাপক মারধর করে জেসিবি (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন)

চোপড়াকাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে FIR নির্যাতিতার

সূত্রের খবর, জেসিবির গ্রেফতারের পর থেকেই আতঙ্কে দিন কাটে ওই নির্যাতিতার পরিবার ও গ্রামের মানুষদের। কারণ ভিডিও ভাইরালের পর থেকেই ওই ভিডিও ছড়িয়ে পড়ার সূত্র খুঁজতে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে জেসিবির ভাই আলমগীরের দল বল। এবং সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে গিয়ে শাসিয়ে আসছে তারা। সেই সঙ্গে চালাচ্ছে ভাঙচুর।

চোপড়াকাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে FIR নির্যাতিতার

চোপড়াকাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে FIR নির্যাতিতার

এরপরই ১ জুলাই থানায় গিয়ে ওই ভিডিও ভাইরালের জন্য এফআইআর দায়ের করায় উঠছে প্রশ্ন। কোনও চাপের মুখে পড়েই মহিলা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন অমিত মালব্যর। কোন চাপে পড়ে থানায় যায় ওই মহিলা এবং নির্যাতন যারা করছে তার পরিবর্তে যারা ওই নির্যাতনের বিরোধিতা করে তাদের বিরুদ্ধেই কেন এফআইআর দায়ের করল সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর