কেন্দ্র মুর্শিদাবাদ, ভোট গণনার আগেই জয়ী সিপিআইএম প্রার্থী সেলিম!

CPIM: শুধু তাই নয়, উইকিপিডিয়ায় এও দেখা যাচ্ছে, ৪৭.০৫ শতাংশ ভোট পেয়েছে বামেরা এবং ২৩.৫২ শতাংশ ভোট পেয়েছে তাঁদের জোটসঙ্গী কংগ্রেস। অন্যান্যরা পেয়েছে ২৯.৪৪ শতাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচন ২০২৪ আর কত ঘটনার সাক্ষী থাকবে? প্রশ্নটা উঠছে। ফলাফল আগামীকাল অর্থাৎ ৪ জুন। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। অথচ তার ১০-১২ ঘন্টা আগেই বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য ওয়েবসাইট উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম!

আরও পড়ুন: রাত পোহালেই ভোট গণনা, আর রাজভবনে ফের পিসরুম খুললেন রাজ্যপাল

শুধু তাই নয়, উইকিপিডিয়ায় এও দেখা যাচ্ছে, ৪৭.০৫ শতাংশ ভোট পেয়েছে বামেরা এবং ২৩.৫২ শতাংশ ভোট পেয়েছে তাঁদের জোটসঙ্গী কংগ্রেস। অন্যান্যরা পেয়েছে ২৯.৪৪ শতাংশ। ভোট গণনার আগের দিন এভাবে ফলপ্রকাশ দেখে প্রশ্নটা উঠছে বিশ্বাসযোগ্যতার।

কেন্দ্র মুর্শিদাবাদ, ভোট গণনার আগেই জয়ী সিপিআইএম প্রার্থী সেলিম!
কেন্দ্র মুর্শিদাবাদ, ভোট গণনার আগেই জয়ী সিপিআইএম প্রার্থী সেলিম!

হ্যাঁ, অনেকেই জানেন, উইকিপিডিয়ার মতো সাইটে যে কোনও ব্যক্তি উইজার হিসাবে তথ্য তুলে ধরতে পারেন। পরে তা অনুমোদন দেয় সংশ্লিষ্ট সাইট। কিন্তু, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এত উত্তেজনা, এত নিরাপত্তা, সব তো প্রশ্নের মুখে এই ঘটনার পর।

WhatsApp Image 2024 06 03 at 10.35.09 PM

একদিকে, বুথ ফেরত সমীক্ষাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বাংলায় বিজেপি বেশি আসন পাচ্ছে দেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা সিপিআইএম-ও মনে করছে, এই সমীক্ষা অর্থের বিনিময়ে তৈরি করা।

কেন্দ্র মুর্শিদাবাদ, ভোট গণনার আগেই জয়ী সিপিআইএম প্রার্থী সেলিম!

কেন্দ্র মুর্শিদাবাদ, ভোট গণনার আগেই জয়ী সিপিআইএম প্রার্থী সেলিম!

এবার গণনার একদিক আগেই ইন্টারনেট তথা উইকিপিডিয়ার মতো বিশ্বাসযোগ্য সাইটে এই ধরনের তথ্য প্রকাশের ফলে বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে অনেকেরই। এই ক্ষেত্রেও কিছুটা নিয়ন্ত্রণ তো প্রয়োজন ছিল নির্বাচন কমিশনের। আর যদি আগামীকাল দেখা যায় সেলিম জয়ী হচ্ছেন এবং সংখ্যাটাও মিলে যাচ্ছে তাহলে কিন্তু এই গণতন্ত্রের আগে একটা বিরাট প্রশ্নচিহ্ন বসানো যেতেই পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত