চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে FIR, ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান বামেদের

ভিডিয়ো ভাইরাল হওয়ার প্রতিবাদে গত ১ জুলাই চোপড়া থানার দ্বারস্থ হন নির্যাতিতা। মহম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এর পরই ক্ষোভে ফেটে পড়ে বামেরা। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ৩০ জুন চোপড়ায় স্থানীয় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবির একটি ভিডিও ভাইরাল (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) হয়। যেখানে দেখা যায়, এক যুগলকে রাস্তায় ফেলে কঞ্চির ছড়া দিয়ে বেদম প্রহার করছেন জেসিবি। এই ঘটনায় উল্টে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা করেন নির্যাতিতা। যার প্রতিবাদে সোমবার ইসলামপুর এসপি অফিস ঘেরাও করল বামেরা।

এদিন মিছিল করে ইসলামপুর এসপি অফিসের সামনে আসেন কয়েক শো বাম কর্মী সমর্থক। তাঁদের দাবি, মহম্মদ সেলিমের নামে বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। বামেদের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় উত্তর দিনাজপুরের ইসলামপুর। পুলিশের তরফে ব্যারিকেড দেওয়া হলে তা ভেঙে এগোনোর চেষ্টা করেন তাঁরা। পুলিশের সঙ্গে হাতাহাতিও বাধে। সব মিলিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।

চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে FIR, ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান বামেদের

একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যায়, এক যুগলকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। এই ঘটনা যদিও ঘটেছে ২৮ জুন। এরপর জানা যায়, সেই ব্যক্তি তৃণমূল নেতা। তাঁর নাম তাজমুল ওরফে জেসিবি! এরপরই তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ এবং অবশেষে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। জেসিবিকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর থানায়। এই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন মহম্মদ সেলিম। সঙ্গে লেখেন, “সালিশি সভার নাম করে, অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা।” ভিডিয়ো ভাইরাল হওয়ার প্রতিবাদে গত ১ জুলাই চোপড়া থানার দ্বারস্থ হন নির্যাতিতা। মহম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এর পরই ক্ষোভে ফেটে পড়ে বামেরা।

চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে FIR, ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান বামেদের

চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে FIR, ইসলামপুর SP অফিস ঘেরাও অভিযান বামেদের

জানা গিয়েছে, চোপড়ার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক তরুণী। আর সেই অপরাধে যুগলকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। নানান দিক থেকে নিন্দার ঝড় বয়ে যায়। অবশ্য কয়েক ঘন্টার মধ্যেই সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, তাজমুলের বিরুদ্ধে খুন সহ অন্তত এক ডজনের বেশি অভিযোগ রয়েছে। কিন্তু তিনি বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ এবং এলাকার ‘বাহুবলি’ হিসেবে পরিচিত হওয়ায় তাঁকে কখনও গ্রেফতার করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত