ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?

উনিশের লোকসভা, বিশেষ করে একুশের বিধানসভার পর থেকে বামদের নামের পাশে যে শূন্য তকমা বসেছিল তা মুছে ফেলার সুযোগ ছিল এবারের লোকসভায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উনিশের লোকসভা, বিশেষ করে একুশের বিধানসভার পর থেকে বামদের নামের পাশে যে শূন্য তকমা বসেছিল তা মুছে ফেলার সুযোগ ছিল এবারের লোকসভায়। অথচ সেটা সম্ভব হল না। একটি আসনেও জয় পেল না বামফ্রন্ট। এই রেজাল্টের ব্যাখ্যা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আরও পড়ুন: বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

এবারের লোকসভায় ৪২ টি আসনের মধ্যে ২৯ টি জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ১২ টি এবং কংগ্রেস ১ টি।সেলিমের কথায়, “আমি হেরে গিয়েছি বা অন্যান্যরা হেরে গিয়েছেন আমি তো স্বীকার করে নিচ্ছি। সেই বিজেপি তৃণমূলের বাইনারী ফিরিয়ে আনা হয়েছিল। সেখানেই লাভবান হয়েছে তৃণমূল।”

ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?
ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?

সঙ্গে তিনি আরও বলেন, “আমাদের আসন আসেনি। কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। লড়াই করেছি। চেষ্টা করেছি। এবার যা মানুষ রায় দিয়েছেন তাই মেনে নিয়েছি। তবে লড়াই থামবে না। বরং বাড়বে।”

ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?

ঘুচল না শূন্য তকমা, সব আসনে হেরে কী ব্যাখ্যা দিলেন সেলিম?

এবার মুর্শিদাবাদ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেলিম। দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি। হারলেন তৃণমূলের আবু তাহের খানের কাছে। প্রায় ৫ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন সেলিম। অন্যদিকে, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর বা সায়ন বন্দ্যোপাধ্যায় যে তরুণ তুর্কিদের নিয়ে প্রত্যাশা ছিল তারাও আশানুরূপ ফল করতে পারলেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত