বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

এবারের লোকসভায় ৪২ টি আসনের মধ্যে ২৯ টি জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ১২ টি এবং কংগ্রেস ১ টি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেশিরভাগ লোকসভা কেন্দ্র ৭টি করে বিধানসভা নিয়ে গঠিত। ফলাফল প্রকাশের দু’দিনের মধ্যেই বিধানসভা ভিত্তিক আসন সংখ্যা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে একুশের বিধানসভা অনুযায়ী আসন কমেছে তৃণমূলের। বরং এবারের লোকসভায় ভরাডুবি হলেও নিজেদের বিধানসভার সংখ্যা বাড়িয়েছে বিজেপি।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বাংলার কজন? নাম নিয়ে জোর জল্পনা

এবারের লোকসভায় ৪২ টি আসনের মধ্যে ২৯ টি জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ১২ টি এবং কংগ্রেস ১ টি। এই ফলাফলকে যদি বিধানসভা ভিত্তিক দেখা হয় তাহলে, তৃণমূল আসলে জিতেছে ১৯২ টি আসনে। বিজেপি পেয়েছে ৯০ টি আসন, কংগ্রেস পেয়েছে ১১ টি বিধানসভা। তাৎপর্যপূর্ণ ভাবে খাতা খুলেছে বামেরা। একটি বিধানসভা জিতেছে তাঁরাও।

বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

একুশের বিধানসভায় তৃণমূল পায় ২১৩ টি আসন। সেখানে তাদের আসন কমল। বিজেপি ৭৭ টি বিধানসভা জিতেছিল কিন্তু এবার জিতল ৯০ টি। কংগ্রেস একটি আসনও পায়নি একুশে তাঁরা এবার পেল ১১ টি আসন। যদিও হেরে গেলেন অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান নেতা।

বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

বামেরা একুশের বিধানসভায় একটি আসনও পায়নি। এবারের লোকসভাতেও তাই। কিন্তু বিধানসভার হিসাবে মুর্শিদাবাদের রানীনগর জিতেছে তারা। এই কেন্দ্রে এবার সিপিআইএম– এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লড়াই করেন। দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। হারেন তৃণমূলের আবু তাহের খানের কাছে। উল্লেখ্য, আইএসএফ একুশের বিধানসভায় একটি আসন পেলেও এবার একটিও পেল না!

বিধানসভার নিরিখে কমল তৃণমূল, বাড়ল বিজেপি, কী হাল বাম-কংগ্রেসের?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত