SIR-এর খসড়া ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন। ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত ১ কোটি ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা ও ওড়িশায় বাদ পড়ার সংখ্যা সবচেয়ে বেশি।
পশ্চিমবঙ্গে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায়। এই মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা না করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি অধীররঞ্জন চৌধুরীর।