CWC বৈঠকে ‘ভোট চুরি’ ইস্যুতে কংগ্রেসের অভ্যন্তরীণ সংশয় নিয়ে বার্তা দিলেন রাহুল গান্ধী। সূত্রের দাবি, দলের নেতাদের তিনি বলেন, তাঁর উপর বিশ্বাস রাখা শুরু করতে। বৈঠকে নির্বাচন কমিশন, SIR এবং ভোটার তালিকা নিয়েও একাধিক দাবি তোলে কংগ্রেস।
কংগ্রেসকে নিশানা করে অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। এরই মধ্যে তৃণমূলের নাম-প্রতীক বিতর্কে নতুন সমীকরণ।
২১ জুলাই গুলি-কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মণীশ গুপ্তর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করল প্রদেশ কংগ্রেস। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ৫ আগস্ট ‘লালবাজার চলো’ কর্মসূচির ঘোষণাও করা হয়েছে।
শিক্ষা ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী মোদীর কাছে ছাত্রছাত্রীদের উদ্দেশে ক্ষমা চাওয়ার দাবি, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আহ্বান।
২১ জুলাইয়ের আগে নতুন রাজনৈতিক বার্তা। শহিদ মিনারের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল প্রদেশ কংগ্রেস, সঙ্গে অতীতের সিদ্ধান্ত নিয়ে আত্মসমালোচনার আহ্বান।