Gold price In kolkata: মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম, একধাক্কায় ১৪২০ টাকা সস্তা হল হলুদ ধাতু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুম চলছে। এই সময়ে সোনার দোকানগুলিতে বেশ ভিড় হয়। কিন্তু চড়া দামের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়ছে বঙ্গবাসীর। কীভাবে হবে কেনাকাটা সেটা ভাবতেই মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। স্বর্ণধাতুর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ছোট গয়নায় হাত দিলেই যেন ছ্যাকা লাগছে। আজ বৃহস্পতিবার কলকাতায় কত যাচ্ছে হলুদ ধাতুর রেট? জেনে নিন আজকের সোনার দাম।

আরও পড়ুনঃ লক্ষ্মীদেবীর কৃপায় আচমকা অর্থলাভ আট রাশির, সোনায় মুড়বে ভাগ্য

কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৭৮০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৫৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২৭৮ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। সেই ধাক্কা লেগেছে ভারতেও। কিন্তু গত ৩ দিন ধরে সেই দাম বৃদ্ধিতে লাগাম লেগেছে। বেশ খানিকটা দাম কমেছে সোনার।

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম, একধাক্কায় ১৪২০ টাকা সস্তা হল হলুদ ধাতু
মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম, একধাক্কায় ১৪২০ টাকা সস্তা হল হলুদ ধাতু

গত কয়েকদিন ধরেই সোনার দাম বাড়ছিল প্রায় হুহু করে। গত ৪ ডিসেম্বর অর্থাৎ মাত্র ৩ দিন আগেই কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৮৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৬৪ হাজার ২০০ টাকা। আজ সেই দাম অনেকটাই কমেছে। বিবাহের মরশুমে কিছুটা স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের।

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম, একধাক্কায় ১৪২০ টাকা সস্তা হল হলুদ ধাতু

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম, একধাক্কায় ১৪২০ টাকা সস্তা হল হলুদ ধাতু

মাত্র ৩ দিনের ব্যবধানে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৩০০ টাকা। পাশাপশি ২৪ ক্যারেট সোনার গহনার ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৪২০ টাকা। স্বাভাবিকভাবেই সোনার দোকানগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। তবে গয়না কিনতে গেলে শুধু সোনার দাম ধরে চললেই তো হবেনা। সঙ্গে যুক্ত হবে মজুরি। যা মিলিয়ে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম পড়বে কাছাকাছি ৬০ হাজার টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন