মস্কোয় হাড়হিম করা জঙ্গি হামলা, মৃত্যু কমপক্ষে ৬০ জনের

terrorist attack in Moscow: ভয়াবহতাকে ছাপিয়ে এখন ক্ষোভের আঁচ ছড়াচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলছিল কনসার্ট। বিনোদনের উদ্দেশে জড় হয়েছিলেন বহু মানুষ। হঠাৎ সেই গান তথা কনসার্টের শব্দকে ছাপিয়ে গিয়ে শোনা যায় গেল গুলির শব্দ। বুক কেঁপে উঠল উপস্থিত দর্শকদের। এরপরই রক্ত-বন্যা বইতে শুরু করল। কেউ লুকিয়ে পড়েন ঘটনাস্থলে, কেউ শুয়ে কাতরাতে থাকেন। বারুদের গন্ধে হাওয়া ভারী রুশ রাজধানীর।

আরও পড়ুন: কংগ্রেসের টিকিটে মুম্বইয়ে ভোটে লড়তে পারেন অভিনেত্রী স্বরা ভাস্কর, জল্পনা তুঙ্গে

mosco1
আতঙ্ক গ্রাস করেছে শহরবাসীকে। শেষ পাওয়া তথ্য মোতাবেক, শুক্রবার রাতে মস্কোর কনসার্ট হলে জেহাদি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত দেড়শোরও বেশি। রুশ রাজধানীর ক্রোকাস সিটি হলে ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ওই থিয়েটারে একসঙ্গে কয়েক হাজার মানুষের সিনেমা দেখার ব্যবস্থা রয়েছে।

mosco2

ওই কনসার্ট হলও অত্যন্ত জনপ্রিয়। বহু আন্তর্জাতিক শিল্পী ওই হলে কনসার্টে অংশ নিয়েছেন। এদিন সেখানে রাশিয়ার রক ব্যান্ড পিকনিক-এর কনসার্ট চলছিল, তার মধ্যেই চলছিল এই হামলা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। উঠে আসছে হাড়হিম করা তথ্য। শুক্রবার রাতে মস্কোর ওই হামলার ঘটনায় শিউরে উঠেছে গোটা বিশ্ব।

মস্কোয় হাড়হিম করা জঙ্গি হামলা, মৃত্যু কমপক্ষে ৬০ জনের

mosco3

যে ভাবে নির্বিচারে সাধারণ এবং নিরীহ মানুষের উপর গুলিবর্ষণ করা হয়েছে, সেই  জঙ্গিরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাদের জবাব দেওয়ার দাবি জোরালো হচ্ছে রাশিয়ায়। নির্দয় ভাবে জঙ্গিদের জবাব দেওয়ার আওয়াজ উঠছে আমজনতার মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন