কংগ্রেসের টিকিটে মুম্বইয়ের একটি লোকসভা আসনে ভোটে লড়তে পারেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি মহারাষ্ট্রের সাতটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। তবে এখনও ঝুলে রয়েছে মুম্বই উত্তর মধ্য আসনে প্রত্যাশীদের নাম বাছাই পর্ব। প্রসঙ্গত, এই বলি অভিনেত্রীর সঙ্গে বিবাহ হয়েছে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের।
আরও পড়ুন: শনির সকালেই মহুয়ার বাড়িতে সিবিআই, তোলপাড় বঙ্গ-রাজনীতি



মিডিয়া রিপোর্ট অনুসারে, উত্তর মধ্য মুম্বাই আসনের জন্য কংগ্রেস দলের মধ্যে দুটি নাম প্রধানত আলোচনা করা হয়েছে: অভিনেতা রাজ বব্বর এবং অভিনেত্রী স্বরা ভাস্কর। বিশেষ করে দিল্লিতে মহারাষ্ট্র কংগ্রেসের ইনচার্জ রমেশ চেন্নিথালার সাথে তার সাম্প্রতিক বৈঠকের পরে, কংগ্রেসের জন্য স্বরা ভাস্কর পছন্দ হতে পারে বলে জল্পনা চলছে।



স্বরা (Swara Bhasker) যে লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন, সে জল্পনা অনেক আগে থেকেই ছিল। সেই জল্পনা আরও জোরদার হয় রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘জন ন্যায় পদযাত্রা’য় স্বরার অংশগ্রহণের মধ্যে দিয়ে। রাহুলের সঙ্গে এই র্যালিতে পা মিলিয়ে ছিলেন তিনি।
কংগ্রেসের টিকিটে মুম্বইয়ে ভোটে লড়তে পারেন অভিনেত্রী স্বরা ভাস্কর, জল্পনা তুঙ্গে

চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশাল অ্যাক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের (Fahad Ahmed) সঙ্গে বিয়ে নথিভূক্ত করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে সই সাবুদের বিয়ে সারেন অভিনেত্রী।







