শনির সকালেই মহুয়ার বাড়িতে সিবিআই, তোলপাড় বঙ্গ-রাজনীতি

Mahua Moitra: সিবিআইয়ের একটি দল শনিবার সকালে আলিপুরে রত্নাবলী নামে একটি আবাসনে যায়। জানা যাচ্ছে, সেখানে ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার আলিপুরে একটি ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিরাপত্তারক্ষীদের দাবি, ওই ফ্ল্যাটটির মালিক ডি এল মৈত্র। তিনি পেশায় ব্যবসায়ী। সম্পর্কে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বাবা। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে ওই ফ্ল্যাটে তল্লাশি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মেঘ কেটে উঠল রোদ, দোলের দিন ফের বৃষ্টি! কি বলছে আবহাওয়া দফতর?

mohuya2

স্থানীয় সূত্রে খবর, সিবিআইয়ের একটি দল শনিবার সকালে আলিপুরে রত্নাবলী নামে একটি আবাসনে যায়। জানা যাচ্ছে, সেখানে ন’তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল গিয়েছে।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন। সিবিআই অফিসারদের হাতে দেখা গিয়েছে প্রিন্টার। বিশেষ কোনও নথির খোঁজে তদন্তকারীররা ওই বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর।

শনির সকালেই মহুয়ার বাড়িতে সিবিআই, তোলপাড় বঙ্গ-রাজনীতি
শনির সকালেই মহুয়ার বাড়িতে সিবিআই, তোলপাড় বঙ্গ-রাজনীতি

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে বদলে সংসদে বিশেষ কিছু প্রশ্ন করেছিলেন তিনি। এই অভিযোগের জেরে তাঁর বিরুদ্ধে তদন্ত করে সংসদের এথিক্স কমিটি। পরে সেই এথিক্স কমিটির পরামর্শেই সংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। এবার ফের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই ওই ঘুষ-কাণ্ডেই তল্লাশি শুরু করেছে সিবিআই।

শনির সকালেই মহুয়ার বাড়িতে সিবিআই, তোলপাড় বঙ্গ-রাজনীতি

mohuya3

উল্লেখ্য, লোকসভ ভোটের মুখে রাজ্যের শাসকদলের নেতা বা তাদের ঘনিষ্ঠদের বাড়িতে পরপর অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের অভিযান চালিয়েছিল আয়কর দফতর। এদিকে সম্প্রতি বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এই আবহে বারবারই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন