সামনে ভোট, মহারাষ্টের মতোই প্রত্যাঘাতে জোটবদ্ধ রাজ্যের শিক্ষককূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনে ভোট, মহারাষ্টের মতোই প্রত্যাঘাতে জোটবদ্ধ রাজ্যের শিক্ষককূল। মহারাষ্ট্র বিধান সভার উচ্চ কক্ষ বিধান পরিষদে, শিক্ষক ও স্নাতকদের জন্য নির্ধারিত ৭ টি আসনে যেভাবে বিজেপি পর্যুদস্ত হয়েছে,তাতে করে এ রাজ্যের শিক্ষককূলও ন্যায্য দাবী আদায়ের জন্য রাজনৈতিক রঙ ভুলে,জোটবদ্ধভাবে লড়াইয়ে সামিল হয়ে এ রাজ্যের শাসককে শিক্ষকদের নানাবিধ দাবী দাওয়া মানাতে বাধ্য করতে চলেছে।

আরও পড়ুনঃ নজরবন্দি-র খবরে শিলমোহর, শুভেন্দুর পর বেসুরো রাজীব! লাইনে আর কারা?

সামনে ভোট, তা নিয়ে গ্র‍্যাজুয়েট শিক্ষক দের সংগঠন বিজিটিএ র রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন,” হাইকোর্ট টিজিটি স্কেল সংক্রান্ত মামলায় আমাদের পক্ষে রায় দেওয়া সত্বেও, সরকার যেভাবে তা অস্বীকার করছে,তাতে করে দেড় লক্ষের অধিক গ্র‍্যাজুয়েট টিচার্স ও তাদের পরিবারের ক্ষোভ ভোটবাক্সে একত্রিত হয়ে প্রতিশোধ যে নেবেই সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

সরকারের কাছে তাই আমরা বারংবার বার্তা দিচ্ছি ,ভোটের আগে অন্তত এ রাজ্যের গ্র‍্যাজুয়েট টিচার্স দের সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী একবার সামনা সামনি বসুন। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আগেই সমস্যা গুলোর সমাধানে সমাধানে এগিয়ে আসুন।” বিজিটিএ রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন,”এ রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাগনই বিগত সরকারের আমল থেকে এই আমল পর্যন্ত নানাবিধ প্রতিশ্রুতিই পেয়ে গেছে শুধু।

কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে। এবারে আমরা সারা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাই প্রতিশ্রুতি নয়, ইমপ্লিমেন্টেশন এর দাবী জানাচ্ছি। মনে রাখতে হবে কোনো কোন বিধানসভার হার জিত ৫০০ কম ভোটের ব্যাবধানে হয়। সেখানে এ রাজ্যের শিক্ষক সংখ্যা ও তাদের পরিবারের ভোটার সংখ্যা অনেক হিসেব নিকেশ পালটে ফেলতে পারে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত