নজরবন্দি-র খবরে শিলমোহর, শুভেন্দুর পর বেসুরো রাজীব! লাইনে আর কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি-র খবরে শিলমোহর, শুভেন্দুর পর বেসুরো রাজীব! লাইনে আর কারা? শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন, ছেড়েছেন রাজ্যের দেওয়া নিরাপত্তা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কার্যত ছেঁটে দিয়েছেন দল থেকেই। শুভেন্দু কে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকেও। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। শিশির অধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে দল বিরোধীদের দল থেকে বার করে দিতে। রাজনীতির অলিগলিতে খবর শুভেন্দু যোগ দিতে চলেছেন বিজেপিতে।

আরও পড়ুনঃ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ, অ্যাক্টিভ সংক্রামিত নামল ২৩ হাজারের ঘরে।

কিন্তু তাঁরপর কে? শুভেন্দু ছাড়া আর কোন কোন তৃণমূল নেতা গেরুয়া পতাকার তলায় আশ্রয় নিতে চলেছেন জানেন? বিজেপি সূত্রের ব্যাখ্যা শুভেন্দু অধিকারী ছাড়াও, যে কয়েকজন কে টার্গেট করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে তাঁর মধ্যে ৮০ শতাংশ অ্যাপ্রোচই না কি কার্যকর হয়েছে! কিন্তু কারা যেতে পারেন বিজেপি-তে? বিজেপি সূত্র স্পষ্ট উত্তর না দিলেও যাঁদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল তা ক্রমশ ফলপ্রসূ হচ্ছে। গত ২৭শে নভেম্বর নজরবন্দি পোর্টালে প্রকাশিত হয়, গেরুয়া ঝাণ্ডা ধরার পথে রাজীব বন্দ্যোপাধ্যায়? শীর্ষক প্রতিবেদন।

আর আজ রাজীব ইঙ্গিত দিলেন তিনি নড়তে শুরু করেছেন! আজ টালিগঞ্জে এক অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দলে যারা স্তাবকতা করে তাদের নম্বর বেশি। আমি পারি না বলে আমার নম্বর কম।” শুভেন্দু অধিকারীকে নিয়ে বনমন্ত্রীর দাবি, “শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে।” দলীয় শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিতবাহী পরামর্শ দিয়ে তিনি বলেন, “নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরও আগে ভাবা উচিত ছিল।” তিনি আক্ষেপ করে বলেন, “যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। ভালকে খারাপ, খারাপকে ভাল বললেই মুশকিল।”

অন্যদিকে রাজীব ছাড়াও বেসুরো হয়েছেন বৈশালী ডালমিয়া। বালির তৃণমূল বিধায়িকা বৈশালী ডালমিয়া সম্প্রতি মন্তব্য করেন বহিরাগত ইস্যুতে। বুধবার এক ভিডিয়োবার্তায় বালির বিধায়িকা বলেন, “এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান। তাঁকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো সেখানে তুচ্ছ।” 

বৈশালী ছাড়াও নড়ছেন শীলভদ্র দত্ত, শুভেন্দু অধিকারীর হোয়্যাটসঅ্যাপ ধাক্কার আবহে ফের সোশ্যাল মিডিয়াতে গেরুয়া বার্তা দিয়েছেন তৃণমূলের অপর এক ‘বিক্ষুব্ধ’ নেতা শীলভদ্র দত্ত। সংক্ষিপ্ত ফেসবুকবার্তায় লিখেছেন, ‘বন্ধু দেখা হবে’। মাত্র তিন শব্দের এই ফেসবুক বার্তা নিয়েই জল্পনা চরমে উঠেছে। তাহলে গেরুয়া জামা গায়ে চড়াতে চলেছেন শীলভদ্র? কারন বন্ধুদেখা হবে শব্দ তিনটি লিখতে যে টেমপ্লেট ব্যাবহার করেছেন বিধায়ক। সেই টেমপ্লেটে একাধিক রঙ্গ থাকলেও গেরুয়া রঙ এর আধিক্য ৯০ শতাংশ! রাজনীতির কারবারিরা তাই এই বার্তাকে ইঙ্গিতবাহী হিসেবেই ধরছেন। 

নজরবন্দি-র খবরে শিলমোহর, পড়ুন গেরুয়া ঝাণ্ডা ধরার পথে রাজীব বন্দ্যোপাধ্যায়? শীর্ষক প্রতিবেদন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত