গেরুয়া ঝাণ্ডা ধরার পথে রাজীব, বিজেপি-র উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গেরুয়া ঝাণ্ডা ধরার পথে রাজীব, ঠিকই শুনেছেন রাজীব বন্দোপাধ্যায়। শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন, ছেড়েছেন রাজ্যের দেওয়া নিরাপত্তা। কিন্তু তাঁরপর কে? কেনই বা বিজেপি-তে যোগ দেবেন শুভেন্দু? নির্ভরযোগ্য সূত্রের খবর সব কিছুর পেছনেই কলকাঠি নেড়েছেন মুকুল রায়। যেভাবে নিজে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন ঠিক একই ভাবে শুভেন্দু অধিকারীকেও বিজেপি-তে যোগদান করাতে চলেছেন তিনি। আগামিকাল শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ মন্ত্রীসভা থেকে ইস্তফা, বিজেপি তে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রে খবর চলতি মাসের তিরিশ তারিখ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিজেপি-তে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সূত্রের দাবি শুভেন্দু মুখ্যমন্ত্রী পদ দাবি করায় বেঁকে বসেছিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। শেষে রফা হয় উপ-মুখ্যমন্ত্রী পদে। নিজের অনুগামীদের জন্যে ৪২ টি আসন দাবি করেছেন শুভেন্দু। যার মধ্যে ১৬ টি আসন রয়েছে পূর্ব মেদিনীপুরের। ঝাড়গ্রামের ৪টি এবং পশ্চিম মেদিনীপুরের ৮ টি আসন।

শুভেন্দু প্রসঙ্গে কদিন আগে দিলীপ ঘোষ মন্তব্য করেন, তৃণমূলই শুভেন্দুকে বিজেপিতে পাঠিয়ে দেবে। তাঁর কথায়, “আমরা দরজা বড়ো করে খুলে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন আমরা দলে নেব। একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে বিজেপি সুযোগ দেবে। আমার সঙ্গে অবশ্য কারও কোনো আলোচনা এখনও হয়নি।” আজ দিলীপ বলেন, “শুভেন্দু অধিকারীর পদত্যাগ কোনো অনভিপ্রেত ঘটনা নয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছিল এটা হতই। তিনি বলেন তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে। তৃণমূল কোনো ভদ্রলোকের দল নয়। তাই এর আগেও অনেক সাংসদ, বিধায়ক দলত্যাগ করেছেন, ভবিষ্যতেও করবেন। তাঁরা যদি দলে আসতে চায় স্বাগত।”

একই প্রসঙ্গে মুকুল রায় মুখ খুলেছিলেন কিছুদিন আগে, তিনি বলেছিলেন “বিজেপি হলো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল। আমিও তৃণমূলে ছিলাম। প্রায় সাড়ে তিন বছর হলো বিজেপিতে যোগ দিয়েছি। কিন্তু দল সম্মান দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে, এই মুহূর্তে আমি দলের সহ সভাপতি। তাই যারা মানুষের উপকার করতে চায় প্রত্যেককেই বিজেপি-তে স্বাগত!”

গেরুয়া ঝাণ্ডা ধরার পথে রাজীব, বিজেপি সূত্রের দাবি শুভেন্দু অধিকারীর পরে তৃণমূল ছাড়তে চলেছেন মন্ত্রী রাজীব ব্যানার্জী। সূত্র জানিয়েছে, রাজীব ব্যানার্জী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে যোগ দেবেন গেরুয়া শিবিরে। আপাতত ঘর ঘোছাতে নাকি ব্যাস্ত আছেন রাজীব। যদিও পরম্পরা মেনেই মুকুল, শুভেন্দুদের মতই মুখে কুলুপ এঁটেছেন তিনি। আপাতত রয়েছেন মমতার ‘বিশ্বস্ত’ সৈনিক হিসেবেই! এখন দেখার মুকুল রায় বা শুভেন্দু অধিকারীর মতই বিজেপি সূত্রের রাজীব রহস্য সমাধান হয় কিনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন