নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ, অ্যাক্টিভ সংক্রামিত নামল ২৩ হাজারের ঘরে। রাজ্যজুড়ে বেশ কিছুটা প্রভাব কমেছে করোনাভাইরাসের, শুধু সংক্রমনের গতি কমেনি কলকাতায়। রাজ্যে সামান্য বেড়েছে সুস্থতার হারও। কিন্তু তবুও কমছে না সংক্রমনের আশঙ্কা। গবেষকরা জানিয়েছেন শীতকালে সংক্রমনের গতি বাড়ার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে মৃত্যুহারও। দেশের স্পর্শ্বকাতর ৫টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
আরও পড়ুনঃ ‘ভাইপো’ ইস্যুতে ফের সরব বিজেপি, এবার টার্গেট ‘পিসি’ও।


রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ, আজ ৫ই ডিসেম্বরের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ১৭৫ জন। আজকের ৩ হাজার ১৭৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৬৯৭ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৩ হাজার ৯৬৪ জন। যা গতকালের থেকে ৮১ জন কমেছে।
এদিকে সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৭৭ জনের। মৃতদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৯ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২০৭ জন। আজকের ৩ হাজার ২০৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৫৬ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ৩৮৯ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৯১ হাজার ৬৬৮ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬৭ হাজার ৬৮৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২০ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৩.৪৭ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।










