নজরবন্দি ব্যুরোঃ ‘ভাইপো’ ইস্যুতে ফের সরব বিজেপির, এবার টার্গেট ‘পিসি’ও। ‘ভাইপো’ ইস্যুতে ফের সরব বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী । ২১ এর নির্বাচনের প্রাক্কালে কাদা ছোড়াছুঁড়ি পর্ব শুরু হয়েছে অনেকদিন আগেই। তা এখনও জারি রয়েছে। আজ ‘ভাইপো’-র সঙ্গে ‘পিসি’ জড়িয়ে নতুন বিতর্ক শুরু করলেন রাজু ব্যানার্জী।
আরও পড়ুনঃ বিভিন্ন স্তরে আলোচনার পরই কৃষি আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছেঃ নির্মলা সীতারমন
‘ভাইপো’ ইস্যুতে ফের সরব বিজেপি, শনিবার উত্তর ২৪ পরগণার কামারহাটিতে রাজু ব্যানার্জী মন্তব্য করেন, “দুয়ারে গেলে আমরা লোকের আপ্যায়ন পাচ্ছি। আর সরকারের লোকেরা দুয়ারে গেলে মা-বোনেরা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন। ” এই সঙ্গে শাসকদলকে উদ্দেশ্য করে তিনি কটাক্ষ করেন, “পিসি-ভাইপোকে কীভাবে রক্ষা করবেন, সে কথা চিন্তা করুন।“ সেইসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে শাসক দল যে অনাচার, অত্যাচার করেছে, তাতে তো বলবেই মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বিদায় কর। পিসি আর ভাইপোর স্বৈরাচারী শাসনে বাংলার মানুষ তিতিবিরক্ত। পশ্চিমবঙ্গে এই স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাওয়া ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, আইনের শাসন, কর্মসংস্থান প্রভৃতি, সঙ্গে শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়নের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সবার মন্তব্য, অভিযোগ শোনার চেষ্টা করছি।
অন্যদিকে এই একই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। এরপরই দিলীপ মেদিনীপুরে এগরায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতির মুখে উঠে আসে ফের ‘ভাইপে কটাক্ষ’। সেই সঙ্গে তিনি আক্রমণ শাণালেন ডেঙ্গি-করোনা ইস্যুতেও। এদিন ঘুরে ফিরে মেদিনীপুরে দিলীপের মুখে আবারও ভাইপো-কটাক্ষ। তিনি বলেন, ‘ভাইপোর পিছনে কনভয় কেন? সে কি লাটের বাট? কোলে চড়ে নেতা হয়েছে। ‘ এখানেই থামেননি দিলীপ। বলেন, ‘তিনি আগে দিদি ছিলেন। এখন পিসি বা ঠাকুমা হয়েছেন। এভাবেই মমতাকে খোঁচা দিলেন দিলীপ।
‘ভাইপো’ ইস্যুতে ফের সরব বিজেপির,আজ আবারও বলেন, কাঁথি থেকে তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে উঠলে চাঁচাছোলা ভাষায় দিলীপ বলেন, “তিনি তৃণমূলে থাকলে থাকলে কর্মচারী হয়ে থাকতে হবে। নেতা হতে হলে আসতে হবে বিজেপিতে।“
যদিও এই ইস্যুতে দিলীপকে বিঁধে ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। যাঁরা ভাবেন কর্মচারী হয়ে আছেন, তাঁরা ধান্দাবাজ।’
শুভেন্দু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, উনি বলছেন যুব নেতার মুখ দেখব না। এখনও তো লাইনে অনেকে আছে। কটাক্ষ দিলীপের।



