নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন স্তরে আলোচনার পরই কৃষি আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে| কৃষি আইনের প্রতিবাদে গোটাদেশ সরগরম। পাঞ্জাব,হরিয়ানা,উত্তরপ্রদেশ থেকে কৃষকেরা কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রতিবাদে বিক্ষোভে মুখর হয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রের কোনো আবেদনে সারা দেননি তাঁরা । তাঁদের একটাই দাবি এই আইন বলবৎ না করা । এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কৃষকেরা এই বিলের প্রতিবাদে আন্দোলন করছেন। তাঁদের সুবিধার্থেই এই আইন বিভিন্ন আলোচনার মাধ্যমে আনা হয়েছে। আর তা বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আর এতে অর্থমন্ত্রী আশাবাদি কৃষকদের সঙ্গে কথা বললেই তবে এর কোনো সমাধান সূত্র বেরবে।
আরও পড়ুনঃ মমতার কৃষক উদারতায় তোপ কৈলাসের।


এবিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও কিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে যাবতীয় পড়াশুনো করে নেন। বিভিন্ন পর্যায়ে অনেক দিন ধরে আলোচনা চলেছে। প্রতিটি দলে এই নিয়ে কথা বলেছে। তাঁদের ম্যানিফেস্টোতেও এর কথা বলা হয়েছে। এটা একদিনের বা একজনের সিদ্ধান্ত নয়।”
বিভিন্ন স্তরে আলোচনার পরই কৃষি আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|প্রসঙ্গত, কৃষিবিল নিয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “কৃষি বিল নিয়ে যে এত বিক্ষোভ-প্রতিবাদ চলছে এতে আমি অবাক হয়নি। বরং আশাগত হয়েছি এটা দেখে যে কীভাবে ভুল ব্যাখ্যা চলছে। শুধুমাত্র স্টেকহোল্ডারদের থেকেই নয়, সাংসদদেরও মতামত নেওয়া হয়েছিল। আমি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে সাধুবাদ জানাবো কারণ তিনি সকলের সঙ্গে কথা বলে, মতামত নিয়ে মন্ত্রীসভায় এই বিলটি নিয়ে আসেন।”
তিনি আরও বলেন, “যদি কোনও কৃষকের কোনও জিজ্ঞাসা থাকে, কথা বলতে চান তাহলে আমি খুশির সঙ্গে জানাচ্ছি যে কৃষিমন্ত্রী তাঁদের সঙ্গে বসবেন। খোলা মন নিয়ে একটি যুক্তিযুক্ত আলোচনা হতেই পারে। আমার মনে হয় তা থেকে নিশ্চয়ই কোনও সমাধান সূত্র বেরিয়ে আসবে।”










