মমতার কৃষক উদারতায় তোপ কৈলাসের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মমতার কৃষক উদারতায় তোপ কৈলাসের। ‘দেশের মধ্যে বাংলাতেই কৃষকেরা সবচেয়ে বেশি শোষিত’। এদিন বারাসাতে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচীতে যোগদান দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একথা বললেন, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, “দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই কৃষকদের উপর সবচেয়ে বেশি অত্যাচার চলছে।

আরও পড়ুনঃ বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে চার্জশিট মুকুল কে!

সিন্ডিকেট রাজ চলছে এখানে। কৃষকদের উপর শোষণ চলছে। বাংলার কৃষকরা সবচেয়ে বেশি শোষিত।” প্রসঙ্গত বাংলায় কৃষক ইস্যুকে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন, কৈলাশ বিজয়বর্গীয়। এদিকে যেমন কৃষক ইস্যুতে রাজ্যকে তোপ দেগছে বিজেপি।

মমতার কৃষক উদারতায় তোপ কৈলাসের। অন্যদিকে তৃণমূলও কেন্দ্রের কৃষক বিলের বিরুদ্ধে আন্দোলন নিয়ে তৃণমূল ভবনে দলের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্বরা। উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এদিন কৈলাস বিজয়বর্গীয় আরও বলেন,”এই তৃণমূল সরকারের উপর রাজ্যবাসী নারাজ। বাংলার মানুষের বিজেপির সমর্থনে আছে।” এমনকি মন্ত্রীরাও সরকারের উপর নারাজ বলে দাবি করছেন কৈলাশ। তিনি বলেন,”এই সরকারের উপর মন্ত্রীরাও নারাজ। বর্ষীয়ান নেতারা অসন্তুষ্ট। শুভেন্দু-ই তার উদাহরণ।” পাশাপাশি তিনি আরও বলেন, “সংখ্যালঘুরাও বাংলায় তৃণমূল সরকারের উপর নারাজ। কারণ কেউ দুর্নীতি, ভ্রষ্টাচারকে সমর্থন করে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন