Suvendu Adhikari: একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার জেরে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে। এরই মধ্যে ইডি ও সিবিআইয়ের কার্যপদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী দলের নেতারা। এরই মধ্যে শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে শাসক দলের এক বিধায়ক তথা মন্ত্রীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিধানসভার কক্ষের মধ্যেই বলে বসেন, একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব।

আরও পড়ুনঃ Calcutta High Court: ৮৪২ জনের চাকরি বাতিলের পথে, কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ঘটনার সূত্রপাত হয় পঞ্চায়েত বাজেটের উপর শুভেন্দুর বক্তব্যের সময় অশান্তি শুরু হয়। এরপরেই পিছনে বসে থাকা বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণীকে দেখিয়ে জিজ্ঞেস করেন ‘এরা কোন দলের? তৃণমূল না বিজেপি?’ মুহুর্তের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায়। পাল্টা খোঁচা দিয়ে মন্ত্রী পার্থ ভৌমিকের প্রশ্ন,  শিশিরবাবু কোন দলে আছেন?

suvendu adhikari e1670775253414
একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, বিরোধী দলনেতার হুশিয়ারি

এরপরেই নন্দীগ্রামের বিধায়ক বলেন, একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, পাশে বসা বিজেপি বিধায়কদের বলেন শুভেন্দু। এরপরেই পার্থ দাবি করেন, তাঁকে ভয় দেখানো হচ্ছে। যা নিয়ে বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয়। আপনি কেন শিশির অধিকারীর নাম করছেন, তিনি কি এই হাউসের সদস্য? পার্থ ভৌমিককে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী।

একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, বিরোধী দলনেতার হুশিয়ারি 

Suvendu 2
একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, বিরোধী দলনেতার হুশিয়ারি

সম্প্রতি শাসক দলের তরফে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বিজেপি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিরোধী দলের নেতারা শুভেন্দু অধিকারীর নামও উল্লেখ করেন। তাঁরা বলেন, যতদিন বিরোধী দলে ছিলেন ততদিন তাঁদের বিরুদ্ধে তদন্ত করছিল ইডি ও সিবিআই। এখন আবার বিজেপি যেতেই তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাশাপাশি অভিযোগ বিজেপি নেতারা যাদের নাম করছে তাঁদের গ্রেফতার করা হচ্ছে। এখন শুভেন্দুর বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত