Calcutta High Court: ৮৪২ জনের চাকরি বাতিলের পথে, কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছিল। এবার যাদের সুপারিশ ছাড়াই চাকরি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনকে সেই ৫৭ জনের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই সুপারিশ পত্র ছাড়া নিয়োগ ৫৭ জনের তালিকা প্রকাশ করল কমিশন। একইসঙ্গে এদিন তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আরও ৭৮৫ জনের সুপারিশ পত্র বাতিলের নির্দেশ দিলেন তিনি। মোট ৮৪২ জনের চাকরি বাতিলের পথে।

আরও পড়ুনঃ SSC Scam: শান্তনুর বাড়িতে নিয়োগের তালিকা, সোমার সঙ্গে টাকার লেনদেন, কুন্তল যোগের একাধিক বিষয় ইডির হাতে

grupc 1

নিয়ম অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক, সমস্ত ক্ষেত্রেই নিয়োগের সুপারিশ দেয় স্কুল সার্ভিস কমিশন। এর পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু দেখা যায় ৫৭ জনের নিয়োগের ক্ষেত্রে কোনও সুপারিশ দেওয়া হয়নি। গত বছর একটি মামলায় অভিযোগ করা হয়েছিল এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে প্রায় ৯০ শতাংশ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Calcutta highcourt 5
৮৪২ জনের চাকরি বাতিলের পথে, বিরাট পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সুপারিশপত্র ছাড়া কী ভাবে চাকরি পেলেন এই ৫৭ জন। কে তাঁদের সুপারিশপত্র দিল? শান্তিপ্রসাদ সিংহ? সাড়ে তিনটে থেকে মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানি শুরু হতেই ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, ৭৮৫ জনের চাকরি বাতিলের সুপারিশ দেন তিনি।

৮৪২ জনের চাকরি বাতিলের পথে, বিরাট পদক্ষেপ কলকাতা হাইকোর্টের 

1 12
৮৪২ জনের চাকরি বাতিলের পথে, বিরাট পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই ৮৪২ জন। শনিবার দুপুর ১২ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও অবধি তাঁদের বেতন ফেরত নিয়ে কোনও নির্দেশ তিনি দেননি। এবিষয়ে আদালত পরে বিবেচনা করবে।group c2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর