নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে আচমকা ধস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে হঠাৎ নামলো ধস। জানা গিয়েছে, প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে মাটি বসে ধসের মতো পরিস্থিতি তৈরী হয়েছে। শুক্রবার সকাল থেকে ধীর গতিতে ট্রেন চলছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে পরিষেবায় কোন প্রভাব পড়েনি। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলছেন, ‘‘বৃষ্টির জন্য ওই এলাকার মাটি কিছুটা বসে গিয়েছে।

আরও পড়ুনঃ থার্ড ওয়েভের আগেই উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, দেশে বাড়ছে মৃত্যু হার

এটাকে ধস বলা যায় না। আমাদের নজরে আসা মাত্রই কাজ শুরু করা হয়েছে। তবে পরিষেবায় এর কোনও প্রভাব পড়েনি।’’ শুক্রবার সকাল থেকেই সেখানে কাজে নেমে পড়েন মেট্রোরেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে হঠাৎ নামলো ধস। অফিস যাওয়ার সময়ে হঠাৎই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে আচমকা ধস
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে আচমকা ধস

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, মাটি বসে যাওয়ার ফলে সিসিআর ব্রিজের ক্ষতি হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের পিলারে ফাটল ধরেছে। রিবন দিয়ে ঘিরে রাখা হয়েছে ওই পিলারগুলি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। কেন এই ধস নামল, সরকারি ভাবে তার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, গত কয়েক দিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে ধস নেমে থাকতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন