নজরবন্দি ব্যুরো: থার্ড ওয়েভের আগেই উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত কয়েকদিনে ফের বেড়েছে কোভিড গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যু হার। গত এক দিনে দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫৮৫জনের। বৃহস্পতিবার তা ছিল পাঁচশোর কাছাকাছি। একদিনে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন।
আরও পড়ুনঃ Emergency নাম্বার দিলেন মুখ্যমন্ত্রী, দুর্নীতি রুখতে সেভ করুন নিজের মুঠোফোনে।
বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪১ হাজারেরও বেশি। তবে অল্প কমলেও পরিমাণ রয়েছে ৪০ হাজারের ওপরেই, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ সব মহলের। ২৪ ঘন্টায় দেশে কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে সক্রিয় রোগী ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭ জন। পরিসংখ্যান বলছে কর্ণাটকে বাড়ছে শিশুদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার। কর্ণাটকে গত ১০ দিনে ৫৪৩ জন কমবয়সী মহামারীতে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
থার্ড ওয়েভের আগেই দেশের পরিস্থিতি নতুন করে ভাবাচ্ছে সবমহলকেই।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৪৫ জন। অন্যদিকে, দেশে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন। এই হার আরও ত্বরান্বিত না করলে চলতি বছরের মধ্যে টিকাকরণের টার্গেট ছোঁয়া সম্ভব হবে না বলে মনে করছেন চিকিৎসকরা।

বেঙ্গালুরু পুরপ্রশাসন জানিয়েছেন, চলতি মাসের প্রথম ১০ দিনেই সেখানে ৫৪৩ জন শিশু, কিশোর আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। কেউ সম্পূর্ণ উপসর্গহীন, কারও আবার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ফলে করোনা ভাইরাস যে তাদের কাবু করেছে, তা বোঝা দুষ্কর হয়ে উঠেছিল।



