SFI: জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, মহা সমাবেশ এসএফআই এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এবার দেশজুড়ে কর্মসূচি নিচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। শুধু তাই নয়, বিকল্প শিক্ষানীতি কী হওয়া উচিত তা নিয়ে জনসাধারণের অভিমত তুলে আনবে তারা।

আরও পড়ুনঃ শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

বিজেপির হাত থেকে দেশ-শিক্ষা-সংবিধান বাঁচাতে বিকল্প শিক্ষানীতির লক্ষ্যে ২ সেপ্টেম্বর কলকাতায় ছাত্র সমাবেশেরও ডাক দিয়েছে সিপিএমের এই ছাত্র সংগঠন। বুধবার কলকাতায় এক সাংবাদিক বৈঠক করেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, মহা সমাবেশ এসএফআই এর

সেখানেই সৃজন এই কর্মসূচীর কথা জানান। সৃজন বলেন, দেশ-শিক্ষা-সংবিধান বাঁচাতে ও নতুন শিক্ষানীতি ও বিজেপিকে বাতিল করতে হবে এই স্লোগানকে সামনে রেখে পূর্ব ভারতজুড়ে ছাত্র জাঠা-মিছিল হবে।

17 17

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে, মহা সমাবেশ এসএফআই এর

16 19

১৯ আগস্ট ত্রিপুরা, মনিপুর, অসম হয়ে একটি জাঠা কোচবিহারে আসবে। ২০ আগস্ট বিহার, ঝাড়খন্ড, ওড়িশা হয়ে আরেকটি জাঠা পূর্ব মেদিনীপুরে আসবে। ২ জুলাই কলকাতায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন