আজ, ১৩মে চতুর্থ দফায় দেশের ৯৬টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। যার মধ্যে এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুন: ২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটদানের হারে এগিয়ে বহরমপুর। সকাল ৯টা পর্যন্তও বহরমপুরে সবচেয়ে বেশি ভোট পড়ে। সকাল ১১টা-তেও একই চিত্র। বহরমপুর কেন্দ্রে ৩৫.৫৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র, ভোট পড়েছে ৩৫.২২ শতাংশ।

১১টা পর্যন্ত বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোটদানের হার ৩৩.৮২ শতাংশ। কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ ভোট পড়েছে। রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, আসানসোলে ২৯.৯৯ শতাংশ এবং বীরভূমে ৩০.৪৫ শতাংশ ভোট পড়েছে।

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?
অন্যদিকে, সকাল ১১টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ২৪.৯০ শতাংশ। পাশাপাশি, ১ হাজার ৮৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। আজ বাংলার কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ। এ দফায় পরীক্ষা দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, শত্রুঘ্ন সিনহা, এসএস আলুওয়ালিয়াদের।




