২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

Adhir Ranjan Chowdhury: ২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এইটুকু আমি জানি।’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বহরমপুরে অধীর চৌধুরী কি এবার সিরিয়াস চ্যালেঞ্জের মুখে? মুর্শিদাবাদের রবিনহুড কি পারবেন এবারও তাঁর দুর্গ ধরে রাখতে। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বা বিজেপি প্রার্থী ডাঃ নির্মল কুমার সাহার সঙ্গে এবার তাঁর লড়াই কতটা কঠিন মনে করছেন তিনি।

আরও পড়ুন: CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

adhir1

পাঁচ বার বহরমপুর থেকে ভোটে জেতা অধীররঞ্জন চৌধুরী অবশ্য এই সমস্ত রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে বিশেষ চিন্তিত নন৷ এ দিন সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন বুথে বুথে ঘোরেন অধীর৷ ভোটও দেন তিনি৷ তারই ফাঁকে অধীর চৌধুরী বলেন,

adhir2

‘আমাকে হারাতে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে। আপনাদের মূল উদ্যেশ্য অধীর চৌধুরীকে হারানো। মমতা বন্দ্যোপাধ্যায় ভিতু মহিলা। উনি চ্যালেঞ্জ নিচ্ছেন না। ২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এইটুকু আমি জানি।’

২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

vote

অধীর বাবু যায় বলুক না কেন ইন্ডিয়া জোট নিয়ে তাঁকে দায়ি করেছেন অভিষেক। তিনি বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর