Suvendu Adhikari: শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জানুয়ারি মাসে শুভেন্দুকে নেতাই যেতে বাধা। সেই মামলায় আদালত অবমাননার অভিযোগে রাজ্য পুলিশের তিন আধিকারিকদের শোকজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পুলিশ আধিকারিকদের শোকজের জবাব চাইল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ।

আরও পড়ুনঃ Maharashtra Political Crisis: সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, আজই মহারাষ্ট্রে ফেরত

উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবছরেও ৮ জানুয়ারি নেতাই গণহত্যার দিনে নিহতদের শ্রদ্ধা জানাতে নেতাইয়ের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু ২০ কিলোমিটার আগেই বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয়।

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ 
শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ 

সেখান থেকে ফিরে যেতে হয় শুভেন্দু অধিকারীকে। পরে ডিজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক।

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ 

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ 
শুভেন্দুকে নেতাই যেতে বাধা, পুলিশের তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপ 

মামলাকারীর তরফে জানানো হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা যে কোনও প্রান্তে যেতে পারেন। এবিষয়ে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে আশ্বস্ত করেছিলেন। এমনকি রাজ্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। কিন্তু তা হয়নি। বরং নেতাই যাওয়ার পথে আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত