Maharashtra Political Crisis: সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, আজই মহারাষ্ট্রে ফেরত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উদ্ধবের ইস্তফার পরেই সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে। তাঁদের দাবি, সরকার গঠনের জন্য ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে বিধায়কদের কাছে। সূত্রের খবর, আজই গোয়ায় বিক্ষুব্ধ শিবিরের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন তিনি।

আরও পড়ুনঃ Corona Update: দেশে চতুর্থ ঢেউ এর আশঙ্কা! হু হু করে বাড়ছে পজিটিভিটি রেট

সূত্রের খবর, গোয়া থেকে মুম্বই একাই আসবেন একনাথ শিন্ডে। এদিন একাধিক বৈঠক রয়েছে তাঁর। তবে কার সঙ্গে বৈঠক? তা এখনও জানা যায়নি। একাধিক বৈঠকের পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি। এদিন একটি ট্যুইটে একনাথ শিন্ডে জানিয়েছেন, মন্ত্রীপদ নিয়ে এখনও বিজেপির সঙ্গে কোনও আলোচনা হয়নি। কিন্তু শীঘ্রই সেই আলোচনা হবে। ততক্ষণ অবধি গুজবে কান দেবেন না।

সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন তিনি 
সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন তিনি 

তবে সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সাক্ষাতের পর শিবসেনার একনাথ শিবিরের সঙ্গে বিজেপির জোট একেবারে নিশ্চিত। মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ। উপমুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডেকে বেছে নেওয়া হতে পারে। গতকাল ট্যুইট করে দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, আমি আবার আসছি। নতুন করে মহারাষ্ট্র তৈরি হবে। জয় মহারাষ্ট্র।

সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন তিনি 

সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন তিনি 
সরকার গঠনের তৎপরতা শিন্ডে শিবিরে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন তিনি 

আজই গোয়া থেকে শিন্ডে শিবিরের বিধায়করা ফিরতে পারেন। তার জন্য বিক্ষুব্ধ শিবিরের সমস্ত বিধায়কদের বাড়িতে এবং অফিসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শিবসেনা কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে পারেন। তাই বেশী মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত