বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়, দেশের মাটিতেই হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়, দেশের মাটিতেই হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।করোনা আবহে সোমবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন। এরই সঙ্গে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথাও উঠে আসে বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে।

আরও পড়ুনঃ সমস্ত জল্পনার অবসান। গোয়ার হয়ে খেলবেন অশোক দিন্দা।

ভারতের মাটিতে সিরিজ আয়োজন প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,’এটা (ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ) ভারতে আয়োজন অগ্রাধিকার পাবে। আমরা চেষ্টা করব যেন ভারতের মাটিতে হয়। সংযুক্ত আরব আমিরাতে সুবিধাটা হলো, তাদের তিনটি স্টেডিয়াম আছে (আবু ধাবি, দুবাই, শারজাহ)।’

বিসিসিআই সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে সেখানে ম্যাচ আয়োজনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একই সুবিধা দেশের মাটিতেও আছে বলে মনে করেন সৌরভ।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়,ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ আয়োজনের ম্যাচ ভেন্যু প্রসঙ্গে সৌরভের কথায়, ‘মুম্বইয়ের সিসিআই, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আমাদেরও একই সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের ইডেন গার্ডেন্সও রয়েছে (কলকাতায়)।’ সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট জুড়ে বলেছেন,’আমাদের একটা বায়ো বাবল ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আমাদের ক্রিকেট ভারতে ধরে রাখতে চাই, এটাই খেলার উপযুক্ত জায়গা, এখানেই খেলার প্রাণ। তবে আমরা কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সিরিজটি আয়োজনের কথা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর