Sabyasachi-Aindrila: প্রিয়জনের শোক ভুলে ছোটপর্দায় ফিরছেন‌ সব্যসাচী, বামাক্ষ্যাপার পর এবার রামপ্রসাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ কেটে গিয়েছে একমাস।প্রিয়জন‌ ঐন্দ্রিলাকে হারানোর শোক‌ এখনও ভুলতে পারিনি পরিবার -পরিজন। নিয়মমাফিক কাজে ফিরেছেন সকলেই। কিন্তু সময় স্তব্ধ হয়ে গিয়েছে অভিনেতা সব্যসাচীর। এখনও কোন‌ চ্যানেলেই দেখা যায়নি তাকে।বামাক্ষ্যাপা ধারাবাহিক সব্যসাচীর জীবনে ব্যাপক বদল‌ আনলেও। তারপরও ঘটে গিয়েছে নানা অনভিপ্রেত ঘটনা‌। ফলে বিরতি কাটিয়ে উঠতে সময় লাগছে তার। এরমধ্যেই এল নতুন খবর‌, আবারও ছোট পর্দায় ফিরতে পারেন সব্যসাচী।

আরও পড়ুনঃ আবির ফেলুদাকে মর্যাদা দেয়নি, ইন্দ্রনীলেই আস্থা রাখছি, বিস্ফোরক মন্তব্য সন্দীপের

সূত্রের খবর‌, স্টার জলসায় চলছে নতুন পরিকল্পনা।আসতে পারে ঈশ্বর নির্ভর নতুন ধারাবাহিক রামপ্রসাদ। আর সেই চরিত্রের জন্য আদর্শ নির্বাচন হতে পারেন একমাত্র সব্যসাচী। বামাক্ষ্যাপা চরিত্রের নিঁখুত নির্মাণ ও‌ অভিনয়ের পর রামপ্রসাদ চরিত্রেও তাকেই ভাবা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাকে এই চরিত্রের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও এর উত্তর এখনও দেননি অভিনেতা।

প্রিয়জনের শোক ভুলে ছোটপর্দায় ফিরছেন‌ সব্যসাচী, বামাক্ষ্যাপার পর এবার রামপ্রসাদ
প্রিয়জনের শোক ভুলে ছোটপর্দায় ফিরছেন‌ সব্যসাচী, বামাক্ষ্যাপার পর এবার রামপ্রসাদ

ইতিমধ্যেই দর্শককুল তাঁকে রামপ্রসাদের ভূমিকায় দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছেন অনুরাগীরা। সকলেই বলেছেন‌, ‘কাজেই মুক্তি, অভিনয়ে ফিরুন‌ সব্যসাচী’। রামপ্রসাদ চরিত্রেও যে তিনি মানানসই তাতে কোনো সন্দেহ নেই অনুরাগীদের। তবে অনেকে অবশ্য বলছেন, রামপ্রসাদ ও‌ বামাক্ষ্যাপা একই চরিত্র, টাইপ কাস্ট হয়ে যাচ্ছেন সব্যসাচী, প্রতিভাবান অভিনেতাকে নিয়ে বিকল্প পরিকল্পনা করা উচিত পরিচালকদের।

প্রিয়জনের শোক ভুলে ছোটপর্দায় ফিরছেন‌ সব্যসাচী, বামাক্ষ্যাপার পর এবার রামপ্রসাদ

sabya ain

আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন সব্যসাচী। ভাগাড় সিরিজে ঐন্দ্রিলার সঙ্গে একত্র অভিনয়ের‌ পর নেমে এসেছিল বিপর্যয়। দীর্ঘ লড়াইয়ের পরও পেয়েছেন‌ প্রিয়জন হারানোর বেদনা। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। অভিনয় ফিরলে জীবনে যে কিছুটা ছন্দ ফিরবে তা‌ বলাই যায়। ঐন্দ্রিলাও থেকে যাবে তার কাজের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত