Sandip Roy On Feluda: আবির ফেলুদাকে মর্যাদা দেয়নি, ইন্দ্রনীলেই আস্থা রাখছি, বিস্ফোরক মন্তব্য সন্দীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালির কাছে রহস্য, আবেগ, আর বুদ্ধির মিশেলে তৈরি অন্যতম আইকনিক চরিত্র ফেলুদা। বারবার পর্দায় নানা রূপে ধরা দিয়েছেন সত্যজিতের এই অমর সৃষ্টি। তবু যেন মলিনতার ছাপ পরেনি ফেলুদার গায়ে। এখনও স্বমহিমায় জ্বলজ্বল করছেন মানিকের ফেলু দা। তবে এবার বহু দিন বাদে বড়পর্দায় ফিরছে ফেলুদা। তা নিয়ে বাঙালিদের উত্তেজনার শেষ নেই। মানিক পুত্রের হাতেই হচ্ছে ফেলুদার নবতম অধ্যায় ‘হত্যাপুরী’। তবে এর মাঝেই ফেলু দার কাস্টিংয়ে ঘটে গেছে ব্যাপক বদল। আর সেই নিয়ে মন্তব্য করেছেন মানিক পুত্র সন্দীপ।

আরও পড়ুনঃ TRP তালিকায় ঝড় তুলছে জগদ্ধাত্রী, ধারে কাছে টিকতে পারছে না মিতুল, খড়ি, মিঠাইরা

সত্যজিতের হাতে সৌমিত্র হোক বা সব্যসাচী, আবির, যীশু, পরম্ব্রত, টোটা কে নেই ফেলুদার তালিকায়! বাঙালির পছন্দ যেমন বদলেছে তেমন ফেলু ভক্তদের সমালোচনার মুখেও পরেছেন। নবতম সংযোজন ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। আর সেই নিয়ে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক সন্দীপ, কেন ইন্দ্রনীলকেই বাছলেন পরিচালক তাঁর কারণ হিসেবে তিনি জানিয়েছেন আসলে ইন্দ্রনীল ফেলু দা হওয়ার জন্য পরিচালকের দ্বারস্থ হয়েছিলেন।

পরিচালকের ভাষায়, ফেলুদা হওয়ার খিদে ছিল ইন্দ্রনীলের। যেমন বাধ্য ছেলের মতো তিনি চেয়েছিলেন তেমনই শুনেছেন অভিনেতা। কাউকে নকল করে নয়, একেবারে নিজের মতো করে ফেলুদার সঙ্গে মিশে গিয়েছে সে। তবে আবির চট্টোপাধ্যায় ছিলেন সন্দীপের পছন্দসই। কিন্তু বারবার মুখবদলের কারণ কী তাঁর উত্তর দিলেন।

 আবির ফেলুদাকে মর্যাদা দেয়নি, ইন্দ্রনীলেই আস্থা রাখছি, বিস্ফোরক মন্তব্য সন্দীপের
আবির ফেলুদাকে মর্যাদা দেয়নি, ইন্দ্রনীলেই আস্থা রাখছি, বিস্ফোরক মন্তব্য সন্দীপের

বরাবর বাঙালির দুই গোয়েন্দার মধ্যে বেজায় টক্কর। কখনও দৌড়ে মানিকের সৃষ্ট ফেলুদা এগিয়ে থাকেন তো কখনও এগিয়ে থাকেন শরদিন্দুর অমর সৃষ্টি ব্যোমকেশ। দুই গোয়েন্দা কে নিয়ে বাঙালির রেষারেষির শেষ নেই। আর সেই ছাপকে মান্যতা দেন মানিক পুত্র সন্দীপ। তাঁর স্পষ্ট জবাব, আবির চট্টোপাধ্যায় ফেলু দাকে সম্মান দিতে পারেনি। একেবারে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। একই সঙ্গে ফেলুদা ও ব্যোমকেশ করা যায় না। সব্যসাচীও ফেলুদা করেছেন বলে অন্য কোন গোয়েন্দা চরিত্রের দিকে হাত বাড়ায়নি। কিন্তু আবিরকে ঘিরে আজও বেজায় নারাজ ফেলুদার বর্তমান পরিচালক সন্দীপ রায়। সেই ক্ষোভ তাঁর কথায় ফুটে উঠেছে, তবে নতুন ফেলুকে নিয়ে তিনি যে আশাবাদী বোঝা যায়।

 আবির ফেলুদাকে মর্যাদা দেয়নি, ইন্দ্রনীলেই আস্থা রাখছি, বিস্ফোরক মন্তব্য সন্দীপের

feluda 2
চলতি বছরের বড়দিনের সময়ে মুক্তি পাচ্ছে সন্দীপ পরিচালিত ছবিটি। ছবিতে অভিজিৎ গুহ,আয়ুষ দাস,সাহেব চট্টোপাধ্যায়,পরাণ বন্দ্যোপাধ্যায়,ভারত কল রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। কলকাতা এবং পুরী মিলিয়ে শ্যুটিং হয়েছে ছবির। আগামী দিনেও এই স্টার কাস্ট নিয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন সন্দীপ রায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত