Mulayam Singh Yadav: সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, রয়েছে চিকিৎসকদের কড়া নজরদারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রবিবার চিকিৎসকদের তরফে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা এমনটাই জানানো হয়েছে। মেদান্তা হাসপাতাল সূত্রে খবর, এই মুহুর্তে চিকিৎসকদের একটি বিশেষ টিম মুলায়ম সিং যাদবের চিকিৎসার জন্য নিয়োজিত রয়েছে। জীবনদায়ী ওষুধের মাধ্যমে চলছে চিকিৎসা।

আরও পড়ুনঃ Sukanta Majumder: শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, লক্ষ্মীলাভের আশায় বিজেপি

গত ২২ অগাস্ট থেকেই গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত রবিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাই আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। তখন থেকেই চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 
সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এর আগে বর্ষীয়ান রাজনীতিবীদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। দেখা করেন লালু প্রসাদ যাদব। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা দ্রুত আরোগ্য কামনা করেন প্রত্যেকেই।

অন্যদিকে, মুলায়ম সিং যাদবের শারীরিক অবনতির খবর পেতেই মুলায়ম পুত্র অখিলেশের সঙ্গে ফোনে কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, অখিলেশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি।

সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 
সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এর আগে আইকে গুজরাল এবং এইচ ডি দেবেগৌড়ার আমলে প্রতিরক্ষা পদ সামলেছিলেন মুলায়ম সিং যাদব। তিনবার সামলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ। ২০১৯ সালে মেইনপুরী কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। এই মুহুর্তে দেশের বর্ষীয়ান নেতাদের মধ্যে অন্যতম মুলায়ম সিং যাদবের অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে শোরগোল।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত