Sukanta Majumder: শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, লক্ষ্মীলাভের আশায় বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজয়া দশমী করতে এবার শুভেন্দু অধিকারীর বাড়িতে উপস্থিত হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত মজুমদার। শিশির অধিকারীর জন্য কিনেছেন ধুতি পাঞ্জাবি। সঙ্গে নিয়েছেন মিষ্টি। এর পিছনে রাজনৈতিক কারণ? যদিও সুকান্ত ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুধুমাত্র সৌজন্যতার কারণেই যাচ্ছেন বিজেপি সভাপতি।

আরও পড়ুনঃ পুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, বাংলার অর্থনীতি ঘুরবে, জানালেন ফিরহাদ

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর অমিত শাহের সভায় দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। তখন থেকেই শিশির অধিকারীর বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, এবার শিশির অধিকারীর বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু এরপর বহুবার বিজেপির হয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন শিশির অধিকারী।

শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, রাজনৈতিক মহলে জোর জল্পনা 
শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, রাজনৈতিক মহলে জোর জল্পনা

কখনও পুরসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছেন, আবার তৃণমূলের রীতি ভেঙে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন দিল্লিতে গিয়ে। তবে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। বারবার স্পিকারের দ্বারস্থ হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতেও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকেও।

যদিও বিজেপি নেতাদের শান্তিকুঞ্জ ভ্রমণ নতুন কিছু নয়। এর আগে শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে বর্ষীয়ান শিশির অধিকারীর সঙ্গে বিজেপির প্রথম সারীর সাক্ষাত শুধুমাত্র সৌজন্য বিনিময়?

শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, রাজনৈতিক মহলে জোর জল্পনা 

শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, রাজনৈতিক মহলে জোর জল্পনা 
শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত, রাজনৈতিক মহলে জোর জল্পনা

যদিও গোটা বিষয়টিকে ভালো চোখে দেখছে না তৃণমূল। উল্টোদিকে তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলেছেন শিশির অধিকারীও। তবে এই মুহুর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম প্রধান মুখ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তাঁদেরকে সামনে রেখেই ঘুটি সাজাচ্ছে বিজেপি। এরই মধ্যে সুকান্ত-শিশির-শুভেন্দু সাক্ষাত রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন