পুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, বাংলার অর্থনীতি ঘুরবে, জানালেন ফিরহাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস খানেক আগে রেডরোডেই ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুর আইআইটি-র গবেষণাকে উদ্ধৃত করে জানিয়েছিলেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্য়বসা হয়। এবার সেই কথাকে সমর্থন করে ‘কার্নিভালকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে।

আরও পড়ুনঃ সবজি কিনতে আচমকাই বাজারে হাজির কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভাইরাল ভিডিও

রাজ্যের অর্থনীতি আমূল বদলে যাবে।’ শনিবার রেড রোডে কার্নিভাল মঞ্চ থেকে রাজ্যের এই কার্নিভাল গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এমনই আশার কথা জানিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এ বার বিদেশি পর্যটক আসা শুরু হল, এটা প্রচার হলে আরও আসবে। এর পর বিদেশি পর্যটক এত আসবে রাজস্থানকে হার মানাবে”।

ফিরহাদ আরও বলেন, “পুজোকে কেন্দ্র করে বিদেশ থেকে এবং ভিন রাজ্য থেকেও অনেক পর্যটক বাংলায় এসেছিলেন। এটা আরও বাড়তে থাকবে। আগের বছর পর্যন্ত পুজোর ইকনোমি ছিল ৪০ হাজার কোটি টাকা। এ বছর পুজোকে কেন্দ্র করে ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে”।

পুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, বাংলার অর্থনীতি ঘুরবে, জানালেন ফিরহাদ

এর পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের বার্তা, কার্নিভাল নিয়ে তারা যতই সমালোচনা করুক, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। এবার দুর্গাপুজোয় দেশের বিভিন্ন প্রান্ত এমনকী, বিদেশ থেকেও প্রচুর মানুষ এসেছেন কলকাতায়। এই উৎসবকে কেন্দ্র করে ঘিরে পর্যটকদের আগ্রহ ক্রমশই বাড়ছে। দুর্গাপুজোকে সামনে রেখে তাই বাংলার অর্থনীতিতে একটা জোয়ার আসবে। এমনটাই দাবি তাঁর।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত