Kunal-Sisir: শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাঁথির সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর ‘সম্পত্তি বৃদ্ধি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডি ও সিবিআই-কে চিঠি দিয়েও সারদা কাণ্ডে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

নিজের এক্স (টুইটারের বর্তমান নাম) কুণাল ঘোষ লিখেছেন, ‘‘সারদা মালিক সুদীপ্ত সেন নিজে অভিযোগ করেছিলেন ২০১১-১২ সালে তাঁকে শিশির অধিকারীরা ব্ল্যাকমেল করে এবং সেই কারণে প্রচুর টাকা তাঁকে দিতে হয়। সেই সময় শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি টাকা। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এবং ইডির ডিরেক্টরকে চিঠি লিখেছি।”

শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত
শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

কুণালের আরও অভিযোগ, ‘‘২০০৯ সালে শিশির অধিকারী নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে জানিয়েছিলেন  তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৮৩ হাজার ১৫৯ টাকা। তারপর ২০১১ সালে সেই সম্পত্তি বেড়ে হল ১৫ লক্ষ ৯৬ হাজার ৩০৬ টাকা। আর ২০১২ সালে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা! অর্থাৎ, এক বছরের ১০ কোটি টাকার সম্পত্তি বেড়েছে। এটা কোন ম্যাজিকে হয়? এই টাকা কোথা থেকে এল?’’

শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

এখন কুণালের চিঠির ভিত্তিতে কেন্দ্র কী পদক্ষেপ গ্রহণ করে তা অবশ্য সময় বলবে। তবে, বিজেপির তরফে তৃণমূল মুখপাত্রর এই অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলছেন, “কারুর যদি মনে হয় কোনও তথ্য গোপন করা হচ্ছে, তাহলে তিনি কোর্টে যেতে পারেন। কেন্দ্রীয় এজেন্সি নিজেদের কাজ সঠিকভাবেই করছে।”

শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত