বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে বিজেপির নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছেন কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। তাঁর একের পর এক মন্তব্য এবং কার্যকলাপে বিপাকে গেরুয়া শিবির। সূত্রের খবর, অনুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লিতে তাঁর বিরুদ্ধে নালিশ জানাতে চায় রাজ্য গেরুয়া মন্ডলী। বিষয়টি ঠিক কি?

আরও পড়ুন: দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

দলে থেকে দলবিরোধী কথা বলে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অনুপম হাজরা। সাম্প্রতিক সময়ে তিনি বেলাগাম ভাষায় আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের। এমনকি তাঁর কথায় উঠে এসেছে নেতাদের ‘দু-চারটে চড়’ থাপ্পড় মারার প্রসঙ্গও। মঙ্গলবার আরও এক কদম এগিয়ে অনুপমকে দেখা গেল শান্তিনিকেতনে তৃণমূলের ধর্না মঞ্চে। সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি শাসকদলের সুরে সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ওপেন চ্যালেঞ্জ করলেন। এমনকি তাকে ‘ভণ্ড’ বলে চূড়ান্ত আক্রমণও করলেন।

বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই ধরনের কার্যকলাপকে আর ভালো ভাবে নিতে চায় না রাজ্য গেরুয়া নেতৃত্ব। দিন কয়েক আগেই বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য পরিষ্কার জানান, “পার্টি লাইন ভঙ্গ করেছেন অনুপম। দলের সংস্কৃতি তিনি এখনও বুঝতে পারেননি।”

বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

প্রসঙ্গত, অনুপম হাজরা একসময় তৃণমূলেই ছিলেন এবং বলা ভালো বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আর সেই প্রসঙ্গ উল্লেখ করেও শমিক বলেছেন, “কেউ কেউ নির্বাচনের সময় অনুব্রতর বাড়িতে মাছের ঝোল ভাত খেতে গিয়েছিলেন আর কোন উপাচার্যকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করাটা বিজেপির সংস্কৃতি বিরুদ্ধ।”

বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

তবে, যেহেতু অনুপম হাজরা এই মুহূর্তে একটি কেন্দ্রীয় পদে রয়েছেন তাই রাজ্য নেতৃত্ব সরাসরি দিল্লির দরবারে গিয়ে তাঁর বিরুদ্ধে নালিশ জানাতে চায়। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত তোড়জোড়। সেক্ষেত্রে আগামীদিনে কি অনুপমও দিলীপ ঘোষের মতো সর্বভারতীয় পদ খোয়াবেন? তা নিয়ে কিন্তু আলোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে উত্তর বলবে সময়গঙ্গা!

বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী
বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম, ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর