দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্যে। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার এক বিস্ফোরক দাবি করল গোয়েন্দা সংস্থা। গরীব মানুষের জন্য বরাদ্দ ৩০ শতাংশ রেশনের পণ্য খোলা বাজারে বিক্রি হয়েছে। রাজ্যে চালু তিনটি রেশন প্রকল্প থেকে এই দুর্নীতি হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

জানা গিয়েছে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা প্রকল্পের অধীনে রেশন বিলি হয়। এছাড়া আরও একটি প্রকল্প দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের জন্য চালু রয়েছে। সম্প্রতি ইডির তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, এই তিনটি প্রকল্প থেকে ৩০ শতাংশ পণ্য খোলা বাজারে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। দুর্নীতির টাকা চালকল মালিক ও রেশন ডিলারদের একাংশের পকেটে গিয়েছে। ইডির আরও দাবি, সরকার যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনে, তা নিয়েও দুর্নীতি হয়েছে বাংলায়।

দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

তদন্তের মাধ্যমে ইডি রেশন দুর্নীতিতে মোট ১৮ কোটি ২০ লক্ষ টাকার খোঁজ পেয়েছে। এর মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে খোলা ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। দুটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা এবং আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

২০২০ সালে লকডাউনের সময় রেশন দুর্নীতির অভিযোগ ওঠে। গত কয়েকমাস ধরেই তদন্তে সক্রিয় রূপ দেখা গিয়েছে ইডির। পুজোর আগে ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় গোয়েন্দা সংস্থা। গ্রেফতার করা হয় বাকিবুরকে। তাঁর সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ তল্লাশি শেষে গ্রেফতার করা হয় মন্ত্রীকেও। তাঁর গ্রেফতারির পর চাঞ্চল্যকর দাবি ইডির।

দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল
দরিদ্রদের জন্য বরাদ্দ রেশনের ৩০ শতাংশ বিক্রি হয়েছে বেআইনিভাবে, ED-র দাবিতে শোরগোল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর