রাজ্য-কেন্দ্রের DA-র ফারাক আরও কমবে, পুজোর আগেই Advance ও সপ্তম পে কমিশনের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডিএ ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হলেও কেন্দ্রের সঙ্গে ব্যবধান রয়ে গেছে। সেই ফারাক কমানো, পুজোর আগে Advance এবং আগামী অর্থবর্ষে সপ্তম পে কমিশন কার্যকরের ইঙ্গিত দিল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারি কর্মীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডিএ ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হলেও কেন্দ্রের সঙ্গে ব্যবধান রয়ে গেছে। সেই ফারাক কমানো, পুজোর আগে Advance এবং আগামী অর্থবর্ষে সপ্তম পে কমিশন কার্যকরের ইঙ্গিত দিল রাজ্য সরকার।

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট পেশের পর তিনি জানান, কর্মীদের প্রাপ্য পাওনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানেই রয়েছে। ডিএ বৃদ্ধি, পুজোর আগে Advance এবং সপ্তম পে কমিশন নিয়ে তাঁর মন্তব্য নতুন করে কর্মচারী মহলে জোর চর্চার জন্ম দিয়েছে।

সরকারি কর্মচারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনের সময় তিনি নিজেও কর্মীদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাই কর্মীদের আশ্বস্ত করে তিনি জানান, তাদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং প্রাপ্য সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না।

তিনি আরও বলেন, রাজ্য ও কেন্দ্রের ডিএ-র মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপুজোর মাসেই সরকারি কর্মীদের জন্য Advance সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিন বিধানসভায় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। বর্তমানে কর্মীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। নতুন ঘোষণার ফলে সেই হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে।

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। ফলে উৎসবের মরসুমের আগে কর্মীদের হাতে অতিরিক্ত আর্থিক সুবিধা পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

তবে ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের ব্যবধান পুরোপুরি দূর হয়নি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সম্প্রতি কেন্দ্র ৫৮ শতাংশ থেকে আরও ২ শতাংশ বাড়িয়ে তা ৬০ শতাংশ করেছে, যা চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে।

সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বর্তমান ৩৮ শতাংশ ডিএ এবং কেন্দ্রের ৬০ শতাংশ ডিএ-র মধ্যে এখনও ২২ শতাংশের পার্থক্য রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসে কর্মীদের একাংশের আশা, আগামী দিনে এই ব্যবধান আরও কমতে পারে এবং সপ্তম পে কমিশন কার্যকর হলে আর্থিক সুবিধার পরিধিও বাড়বে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর