সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! এক লাফে ২০% DA বৃদ্ধি, অক্টোবর থেকে মহার্ঘ ভাতা হবে ৩৮%

পশ্চিমবঙ্গ বাজেট 2026-এ সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। অতিরিক্ত ২০% DA ও DR কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬ (West Bengal Budget 2026)-এ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অতিরিক্ত ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছেন। ফলে বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে নতুন বৃদ্ধি যোগ হয়ে মোট DA দাঁড়াবে ৩৮ শতাংশে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক পরিষেবা সচল রাখতে সরকারি কর্মচারী ও কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এর ফলে তাঁদের মোট DA বেড়ে হবে ৩৮ শতাংশ।

শুধু কর্মরত কর্মচারীরাই নন, রাজ্যের পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসছেন। তাঁদের ক্ষেত্রে একই হারে ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ (DR) বৃদ্ধি করা হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবির মধ্যেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

বাজেট নথি অনুযায়ী, বর্ধিত DA এবং DR আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। ফলে উৎসবের মরসুমের আগে কর্মচারী ও পেনশনভোগীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছানোর পথ খুলে গেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর