দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাত সকালে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি এলাকায় যথেষ্ট পরিচিত ছিলেন। তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি গ্রামবাসীদের। এই ঘটনায় পরকীয়ার তত্ত্ব উঠে আসছে। স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়।

আরও পড়ুন: ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

মৃতের নাম শুভদীপ মিশ্র। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামের বাসিন্দা। বিজেপির সক্রিয় সদস্য ছিলেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। এলাকায় তিনি দীপু নামেই পরিচিত ছিলেন। কয়েকদিন আগে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন শুভদীপ। মঙ্গলবারই বাড়ি ফিরেছিলেন। এরপর আজ অর্থাৎ বুধবার বাড়ির অদূরেই এক গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার। মৃতের পরিবারের দাবি, বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল শুভদীপের। ওই মহিলার পরিবারের তরফে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরই বাড়ি ও এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। গ্রামবাসী ও মৃতের পরিবারের দাবি, বিজেপি নেতাকে খুন করা হয়েছে।

দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

জানা গিয়েছে, এদিন সকালে গাছ থেকে শুভদীপ মিশ্রর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর গলায় দড়ির ফাঁস ছিল এবং হাত দুটো গামছা দিয়ে বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। এই মৃত্যুতে ক্রমশ দানা বাঁধছে রহস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের কারণেই খুন করা হয়েছে। তবে এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

শুভদীপ মিশ্রের খুনের অভিযোগ এনে রাস্তায় নেমেছে গ্রামবাসী। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিকে এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে তাঁর দাবি, বিজেপি নেতা তথা পঞ্চায়েতের প্রার্থীক খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?
দুটো হাত গামছা দিয়ে বাঁধা, উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, পরকীয়ার জেরে খুন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর