Weather Update: ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নভেম্বর মাস শুরু হলেও প্রথম কয়েকদিন গরমের ভাব ছিল। তবে এবার সেই অস্বস্তি কাটিয়ে শীতের আমেজ ফিরছে। ধীরে ধীরে পারদ পতন হচ্ছে রাজ্যে। কালীপুজোর আগেই জাকিয়ে শীত পড়তে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও নেই। বুধবার সকালেই বিভিন্ন জায়গায় শীত শীত ভাব অনুভূত হয়েছে। জেনে নিন কলকাতা তথা জেলাগুলিতে আজকের আবহাওয়া কেমন থাকবে?

আরও পড়ুন: একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়! বড়সর আপডেট দিল IMD

রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। যার ফলে তাপমাত্রা কমছে। তার জন্য কালীপুজোর সময়ে শীত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আরও জানা গিয়েছে, আগামী দুদিনে তাপমাত্রা আরও কমবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকবে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরের জেলাগুলিতে অধিক শীত অনুভূত হবে। প্রায় সব জেলাতেই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাত হবে না।

ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী পাঁচ দিনে শীতের আমেজ থাকবে শহরে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও কমবে।

ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট
ভ্যাপসা গরম ও ঘামের দিন শেষ, পারদ পতন রাজ্যে, রইল আজকের আবহাওয়ার আপডেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন