Weather Update: একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়! বড়সর আপডেট দিল IMD

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা শীত না পড়লেও জেলাগুলিতে ভোরবেলা ও রাতের দিকে হালকা ঠাণ্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু গতকালই কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় কিছু কমেছে রাতের তাপমাত্রা। কবে থেকে জাকিয়ে শীত? এবার আবহাওয়ার মেগা আপডেট দিল আইএমডি।

আরও পড়ুন:Mahua Moitra: ‘এত ভয় কিসের?’, বৈঠক পিছিয়ে যাওয়ায় কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

আইএমডি সূত্রে খবর, বেশ কিছুটা নামবে পারদ। বঙ্গে পুবালী হাওয়ার পরিবর্তে এবার বইবে উত্তর-পশ্চিমের হাওয়া। আর তাতেই শীতের ইঙ্গিত জোরালো হবে বাংলায়। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে। আর রাতের দিকে নামবে তাপমাত্রার পারদ। তবে এখনই শীতের চরম হাজিরা নয়। তার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়, মেগা আপডেট দিল আইএমডি

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন। তবে এখন আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বাংলায়। তাছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরে বা তার সংলগ্ন উত্তর বঙ্গপ্রসাগরে কোনও সিস্টেম নেই। তবে ঘূর্নাবর্ত রয়েছে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। যা ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। যার জেরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়, মেগা আপডেট দিল আইএমডি

একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়, মেগা আপডেট দিল আইএমডি

সবমিলিয়ে গোটা দেশে জুড়েই এবার নামবে তাপমাত্রা। আর আজ, মঙ্গলবারই বেশ কিছুটা পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হওয়া অফিস। জানা গিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯২ শতাংশ।

একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতন বাংলায়, মেগা আপডেট দিল আইএমডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত