Mahua Moitra: ‘এত ভয় কিসের?’, বৈঠক পিছিয়ে যাওয়ায় কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, মঙ্গলবার ‘টাকার বদলে প্রশ্ন’র মামলায় লোকসভার এথিক্স কমিটির পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু আজ সেই বৈঠক হল না। বরং আরও দুদিন পিছিয়ে গেল এথিক্স কমিটির সেই বৈঠক! তাই এবার বৈঠক পিছিয়ে যাওয়ায় এথিক্স কমিটিকে একহাত নিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, “এত ভয় কিসের?”

আরও পড়ুন: লালুর পথেই হেঁটেছেন বালুও! রেশন দুর্নীতিতে চাঞ্চল্যকর দাবি ED-র

প্রসঙ্গত, ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ মামলায় গত বৃহস্পতিবারই দুই পক্ষের অভিযোগ শুনেছে এথিক্স কমিটি। এরপরেই আজ, মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে অভিযোগের মামলায় তদন্ত রিপোর্টের খসড়া তৈরি করতে পারে কমিটি এমনটাই সূত্রে জানা যাচ্ছিল। তবে শুধু তাই নয়, আরও জানা যাচ্ছিল যে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে লোকসভার এথিক্স কমিটি।

'এত ভয় কিসের?', কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার
‘এত ভয় কিসের?’, কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

যেহেতু আগের দিনের বৈঠকে মহুয়া সদুত্তর দিতে পারেননি, তাই এই যুক্তিতে তাঁর সদস্যপদ খারিজের সুপারিশ করা হতে পারে বলে জানা যাচ্ছিল। কিন্তু এদিন আচমকা বৈঠক পিছিয়ে দেয় কমিটি। সেই বৈঠক পিছিয়ে যায় দু’দিন। ৯ নভেম্বর, বৃহস্পতিবার বৈঠকে বসবে এথিক্স কমিটির ১৫ জন সদস্যের প্যানেল, যাঁদের মধ্যে বিজেপি সাংসদেরাই সংখ্যাগরিষ্ঠ।

'এত ভয় কিসের?', কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

‘এত ভয় কিসের?’, কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

আর এই বৈঠক পিছিয়ে যাওয়ার ফলেই লোকসভার এথিক্স কমিটির ভুমিকা নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এনিয়ে তিনি লেখেন, “নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা গ্রহণ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে।” অন্যদিকে, মহুয়ার দাবি, যেহেতু সেই দিন কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন। তাই তিনি থাকতে পারবেন না জেনেই কমিটি ইচ্ছে করেই বৈঠক পিছিয়ে দিয়েছে।

'এত ভয় কিসের?', কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন মহুয়ার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর